মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

বেনাপোলে বিজিবির অভিযানে ইউএস ডলার,ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ আটক-১

  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৫.৫১ এএম
  • ২৮৮ বার পঠিত

মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক ৯০,০০০ ইউএস ডলার, ভারতীয় ১,৬১০ রুপি এবং বাংলাদেশী নগদ ৩২,৪৮০ টাকাসহ ০১ জন আসামীকে আটক করেছে ৪৯ বিজিবি।

আজ ১১ অক্টোবর বুধবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), নিজস্ব সোর্স তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ডলারের একটি বড় চালান ভারত হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকশ টহল দল মেইন পিলার ১৮/৮-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ বেনাপোল আইসিপি এর স্ক্যানিং রুমে অবস্থান নেয়।

কিছু সময় পর আনুমানিক ৭টার সময় টহলদল ভারত হতে আগত একজন পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার সাথে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৯০,০০০ ইউএস ডলারসহ তাকে আটক করা হয়।

যার বর্তমান মূল্য ৯৯,০৫,৪০০/- (নিরানব্বই লক্ষ পাঁচ হাজার চারশত) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং উক্ত ইউএস ডলার সে অবৈধভাবে হুন্ডি/মানি লন্ডারিং উদ্দেশ্যে বহন করছিল। পরবর্তীতে তার লাগেজ/ব্যাগ তল্লাশি করে ভারতীয় ১৬১০ রুপি এবং বাংলাদেশী নগদ ৩২,৪৮০/- টাকা জব্দ করা হয়।

বিজিবি জানায়,আটককৃত আসামী-মোঃ মানিক মিয়া (৩৭), পিতাঃ মান্নান মিয়া, গ্রাম/পোস্টঃ আব্দুল্লাহপুর, উপজেলাঃ অষ্টগ্রাম, জেলাঃ কিশোরগঞ্জ। আটককৃত ইউএস ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৯৯,৪০,০৮২/- (নিরানব্বই লক্ষ চল্লিশ হাজার বিরাশি) টাকা।

আটককৃত ইউএস ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকাসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com