মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

বীর চট্টলা কাব্য পরিষদের কাব্য প্রেরণা যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, অভিষেক ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ 

  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৪.০৫ পিএম
  • ৩২৫ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :

বীর চট্টলা কাব্য পরিষদের কাব্য প্রেরণা যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, অভিষেক ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ অক্টোবর ২০২৩ খ্রি. রোজ শনিবার বেলা ০৩.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর বীর চট্টলা কাব্য পরিষদের অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়। সাহিত্যের কলম ধরি, মানবিক দেশ গড়ি এই স্লোগানে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস আলেয়া, কবি, লেখক, সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাঙালি, কবি, গীতিকার, সংগঠক ও সহকারী কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিহাব রিফাত আলম, কবি, সংগঠক ও চেয়ারম্যান, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ ম দেলোয়ার জাহান, কবি, গবেষক ও সংগঠক, লায়ন নবাব হোসেন মুন্না,সমাজসেবক,লেখক ও মানবিক সংগঠক, সুলতানা নুরজাহান রোজী, কবি, লেখক, সংগঠক, সমাজসেবী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার, আব্দুল্লাহ আল মামুন, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এবি ব্যাংক লিমিটেড, কবি ও কথাসাহিত্যিক, মোঃ ইসকান্দর মিয়া, লেখক, কার্যকরী সভাপতিচট্টগ্রাম বন্দর ব্যবহারী শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ), হাসনা খাতুন, কবি সংগঠক ও আবৃত্তিশিল্পী, মাসুম খান, কবি ও লেখক, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী কবি ও লেখক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সন্দীপক মল্লিক, কবি, গবেষক, গীতিকার ও সংগীতশিল্পী, বাংলা বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা, ফারুক জাহাঙ্গীর, কবি, সংগঠক ও ইতিহাস গবেষক, নুরুল কবির করিমী, কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবি ফাতেমা, কবি, সংগঠক ও মানবাধিকার সংগঠক, প্রতিষ্ঠাতা সভাপতি, বীর চট্টলা কাব্য পরিষদ। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি বীর চট্টলা কাব্য পরিষদের ভূয়সী প্রশংসা করেন। এ রকম আয়োজন পরিষদে’র বিস্তারে ভূমিকা রাখবে, কবি ও সাহিত্যিকদের নতুন সৃষ্টিশীলতার ক্ষেত্রে উৎসাহিত প্রদান করবে। এ রকম পরিষদের অনুষ্ঠান আয়োজনের জন্য পরিষদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেবুন্নেছা জেবু, কবি ও উপস্থাপক, ইশরাত জাহান তনুকা, কবি ও উপস্থাপক। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন এড. এম আবু বক্কর তালুকদার, জসীম উদ্দীন চৌধুরী( সমাজসেবক ও লেখক),জাভেদ নাছিম (ঢাকা), গীতিকার এ কে এম সেলিম আহমেদ, কবি ইলিয়াস সরকার। পুরো অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বীর চট্টলা কাব্য পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান আলোচক, উদ্বোধক, বিশেষ অতিথি, আলোচক সহ সাংবাদিক, কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে আগত কবি ও সাহিত্যিকগণেরা কবিতা আবৃত্তি, বক্তব্য ও গান পরিবেশন করেন। বীর চট্টলা কাব্য পরিষদের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠাতা বিবি ফাতেমার সম্পাদনায়” কাব্য প্রেরণা” যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে আমন্ত্রিত কবি, সংগঠক, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের ভোজন বিলাসের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com