বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ১.১৭ পিএম
  • ২৪৪ বার পঠিত

 

শশীভুষণ প্রতিনিধি, চরফ‍্যাশন (ভোলা) : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উন্নয়নের দেশ বাংলাদেশ। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। হর্টিকালচার ও টিস্যুকালচার পদ্ধতি চরফ্যাসন উপজেলার কৃষিখাতে বিপ্লব ঘটাবে। যা, ইতোমধ্যে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এ সেন্টারের কর্যক্রম শুরু হলে চরফ্যাসনের কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে।’

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামীগের শিকড় অনেক গভীরে। এমন কোন গ্রাম নাই, ঘর নাই যে, আওয়ামী লীগের একজন কর্মি না আছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন। আপনাদের সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমরা মনে করি বিএনপি কবরে আছে। গত ১৫ বছরেও বিএনপি কবর থেকে উঠতে পারেনাই।’

বৃহস্পতিবার বেলা ১২ টায় ব্রজগোপাল টাউনহলে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে তিনি বেলা ১০ টায় হেলিকপ্টারযোগে চরফ্যাসন পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বেলা ১১টায় চরফ্যাসন উপজেলায় ২৫ একর জমিতে প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে “হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টার” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সুধি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ভারপ্রাপ্ত মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চরফ্যাসন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com