বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে বিকাশে ৬০ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ১.১৬ পিএম
  • ৩৩৩ বার পঠিত

 

শশীভুষণ( ভোলা) প্রতিনিধি || ভোলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন বাজারের এক হোটেল ব্যবসায়ীর কাছ সহকারী কমিশনার( ভূমি) পরিচয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে বিকাশে ৬০ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র ! গতকাল ১৫জুন বৃহস্পতিবার বিকেল ৪.৩৫ মিনিটে এইঘটনা ঘটে।

ভুক্তভোগী চরফ্যাশন ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রাঃ সিরাজুল ইসলাম সিকদার বলেন,” গতকাল বিকেলে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া আমার হোটেলে তার মোবাইল ফোনটি আমাকে দিয়ে বলেন আপনি এসিল্যান্ডের সাথে কথা বলেন। আমি সালাম দিয়ে কথা বলার পর আমাকে বলেন আমি আপনাকে যা বলবো, তা কারো সাথে শেয়ার করতে পারবেনা। আমার ফোন নাম্বার চান, আমি নাম্বার দিলে,ফোন দিয়ে বলেন, চরফ্যাশন বাজারে ৭টি হোটেলে আগামীকাল অভিযান চালানো হবে সেখানে আপনার হোটেলের নাম ও আছে। ১লাখ টাকা বিকাশে দিলে আপনার নাম কর্তন করে দিব। আমি ভয়ে ৬০ হাজার টাকা বিকাশে দিয়েছি। যেহেতু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এসিল্যান্ড বলেছেন তার জন্য।

এব্যাপারে চরফ্যাশন বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া বলেন,” গতকাল এই নাম্বার
(01929-686683) থেকে এসিল্যান্ড পরিচয়ে হোটেল মালিকের নাম ও ঠিকানা দিতে বলে। আমি তাৎক্ষণিক ভাবে ভাই ভাই হোটেলে গিয়ে সিরাজ মিয়াকে বলি, এসিল্যান্ডের সাথে কথা বলতো। এটা যে প্রতারকের নাম্বার আমার জানা ছিলেনা।
পরবর্তীতে ৬০ হাজার টাকা বিকাশে হাতিয়ে নেয়ার খবর শুনে, আমি মর্মাহত।
ওই নাম্বারের বিরুদ্ধে আমি সাধারণ ডায়েরি করবো। সিরাজ মিয়াকে ও বলেছি করতো।

অপরদিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আবদুল মতিন খানঁ বলেন,”এটি আমাদের নাম্বার নয়, আপনার থানা গিয়ে মামলা করেন। ”

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন সাংবাদিককে বলেন, “এই বিষয় কোন অভিযোগ পাইনি। ভুক্তভোগী অভিযোগ করলে, আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com