মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি গঠন সম্পন্ন

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩, ১০.৫১ এএম
  • ২৫৮ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি :

১০ জুন ২০২৩ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন- বিকেএ’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কার্যালয় (সানরাইজ গ্রামার স্কুল, পাথর ঘাটা,চট্টগ্রাম) চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও চট্টগ্রাম মহানগরীর কমিটি গঠনকল্পে সাংগঠনিক সভা, নির্বাচন ও কমিটি গঠন সম্পন্ন হয়। বিকেএ’র চেয়ারম্যান লায়ন মোঃ দিদারুল ইসলাম মহোদয়’র উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। কমিটি গঠনের প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেছেন বিকেএ’র চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা হাজী এস এম হারুন অর রশিদ, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক শিক্ষা কর্মকর্তা উপদেষ্টা বাবু সুনীল কুমার বিশ্বাস, উপদেষ্টা এম. নজরুল ইসলাম খান, উপদেষ্টা আবু সুফিয়ান টিপু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম তালুকদার, উত্তর জেলার সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ হাসান ইমাম। নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হন ড. মুহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যক্ষ মোঃ ছৈয়দুল আজাদ,
চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নির্বাচিত হন নূর মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ নুরুল আবছার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com