বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

ভোলার চরফ্যাশনে ৫ম জাতীয় ভোটার দিবসে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৩.১৬ পিএম
  • ২৯২ বার পঠিত

মোঃআসাদুল ইসলাম আসাদ :
আজ ০২-০৩-২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায়,চরফয়াশন উপজেলা পরিষদ সভাকক্ষে, চরফ্যাশন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে,৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এবারের পতিপাদ্যে বিষয় ছিলো, “ভোটার হব নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে”
উপজেলা চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে শেষ হয়।র‌্যালিতে,চরফ্যাশন সরকারি টি বি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃকামাল হোসেনের নেতৃত্বে এক দল রোবাট স্কাউট সদস্যরা অংশ গ্রহণ করেন।
সহকারী প্রগ্রামার অফিসার মোঃ বেলাল হোসেন এর সঞ্চালনায়,
অনুষ্ঠানে সভাপতিত্ত করেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার,জনাব আল-নোমান
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , জনাব মোঃ জয়নাল আবেদীন আখন্দ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ চরফ্যাশন, ভোলা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, চরফ্যাশন, ভোলা। এ সময় তিনি বলেন স্মার্ট বাংলাদেশ কে স্মার্ট করে গড়তে হলে সবাই কে স্মার্ট জাতীয় পরিচয় পত্র করতে হবে, দেশ উন্নয়নের দিকে যাচ্ছে উন্নয়নের মহাসাগরে ভাসছে, এই গনতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে ভোট দিতে হবে, ভোট দিতে গেলে লাগবে ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড ছাড়া গনতন্ত্র উন্নয়ন ভোট প্রদান কিছুই সম্ভব না তাই যারা স্মার্ট জাতীয় পরিচয় পত্র এখন করেনি তাদেরকে স্মার্ট ভোটার আইডি কার্ড করতে হবে।
তিনি আরো জানান, গত এক বছরে উপজেলায় হালনাগাদ হয়েছে ৪২হাজার ৯৪৫ জন। বর্তমানের চরফ্যাশন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬৩ হাজার ৪৬২ জন, ২৮টি সরকারি দপ্তরে এই কার্ড ব্যবহিত হয় জেলে ভাতা বয়স্ক ভাতা সহ আরো অনেক সুবিধা পাওয়াযায়,তাই যারা ভোটার হয়নি তাদের কে ভোটার হয়ার আহবান জানান।
আরো বক্তব্যে রাখেন, চরফ্যাশন উপজেলার কালের কন্ঠের পত্রিকার রিপোর্টার মোঃ কামরুল সিক্দার,সহকারী শিক্ষক, মোঃ জসিম উদ্দিন প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, স্টানিং অপারেটর মোঃ সাদ্দাম হোসেন, ডাটা এন্টি অপারেটর মোঃ আওলাদ হোসেন, মোঃসবুজ,মোঃসোহেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com