মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইপিজেড থানাধীন নিউমুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক ক্যাপ্টেন মো: আশরাফুল আলম, (শিক্ষা), এনইউপি,বিএন (অবঃ) মহোদয় বেপজা পাবলিক স্কুল ও কলেজ -এর ১৬ তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কুমিল্লা জেলা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন মো. নুরুল আমিন সোহাগ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা টি এস পি সি এলএর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম বাকী সাহেব টিএস পি তে যোগদান উপলক্ষে টি এস পি শ্রমিক কর্মচারী কর্মচারী ইউনিয়ন সিবিএ’র পক্ষে ফুলেল শুভেচ্ছা ‎লোহাগাড়া চরম্বা ইউনিয়নের বিবিবিলা পশ্চিম পাড়ার ১. ৫০কি.মি. কাঁচা রাস্তা পাকাকরণে জেলা প্রশাসকের সুপারিশ নিয়ে জেলা পরিষদে আবেদন করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী জুলাই-আগস্ট বিপ্লব, কারিগরি শিক্ষা ও তরুণ প্রজন্ম: ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের রোডম্যাপ — মোঃ আবদুল বাতেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দল ও হাটহাজারী উপজেলা শ্রমিক দল এ-র সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নতুন প্রজন্মের ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলালিংক ইনোভেটর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ৫.০০ এএম
  • ৮০৯ বার পঠিত
ফাইল ছবি

ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন প্রজন্মকে ক্যারিয়ার গঠনের সুযোগ দিতে বাংলালিংক শুরু করেছে পরিকল্পনার প্রতিযোগিতা “বাংলালিংক ইনোভেটর”। অভিনব এই প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীরা বাংলালিংকের ডিজিটাল অগ্রযাত্রার সঙ্গী হওয়ার সুযোগ পাবেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মঞ্জুলা মোরশেদ, হেড অব ট্যালেন্ট অ্যাকিউজিশন মোস্তফা রায়হানুল আলম ও কমিউনিকেশন ডিরেক্টর আসিফ আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রতিযোগীদের বিনোদন, লাইফস্টাইল, শিক্ষা, ক্লাউড কমপিউটিং ও এআই বিষয়ক অভিনব ব্যবসায়িক পরিকল্পনা জমা দিতে হবে। প্রতিভাবান প্রতিযোগীদের বাছাই করে গ্রুমিং, বুট ক্যাম্প সেশন, ওয়ার্কশপ ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে “বাংলালিংক ইনোভেটর”। সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত বিজয়ী দল পাবেন ৫ লাখ টাকা পুরস্কারসহ বাংলালিংকের “স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম”-এর অ্যাসেসমেন্ট সেন্টারে সরাসরি যোগদানের সুযোগ। প্রথম ও দ্বিতীয় রানার-আপ পাবেন যথাক্রমে ৩ লাখ ও ১ লাখ টাকা।

বাংলালিংকের চিফ হিউম্যান রিসোরর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মঞ্জুলা মোরশেদ বলেন, “দেশের প্রযুক্তিগত উন্নয়নে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা সম্ভাবনাময় তরুণদের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যাতে তারা তাদের দক্ষতা আরও বৃদ্ধি করতে পারে এবং ভবিষ্যতের ডিজিটাল বিশ্বে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে। আমরা বিশ্বাস করি, সম্ভাবনাময় এই তরুণরা ‘স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম’- এর মাধ্যমে বাংলালিংকের ক্রমন্নোতিতেও অবদান রাখতে পারবে।”

বাংলালিংকের কমিউনিকেশনস ডিরেক্টর আসিফ আহমেদ বলেন, “প্রতিভাবান তরুণদের জন্য অভিনব এই প্ল্যাটফর্ম আনতে পেরে আমরা গর্বিত। তরুণদের অভিনব বিভিন্ন পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে তা সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা অতীতেও এ ধরনের অভিনব প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছি। এবারের আয়োজনে আমরা বিপুল সাড়া ও অংশগ্রহণ প্রত্যাশা করছি।”

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে www.banglalink.net/en/ennovators ঠিকানায়। রেজিস্ট্রেশন করার সময় ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com