বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংক বন্দর টিলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি চট্টগ্রাম’র দ্বি- বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচনে মারুফ – রাসেল প্যানেল জয়ী ইপিজেড থানাধীন নিউমুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক ক্যাপ্টেন মো: আশরাফুল আলম, (শিক্ষা), এনইউপি,বিএন (অবঃ) মহোদয় বেপজা পাবলিক স্কুল ও কলেজ -এর ১৬ তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কুমিল্লা জেলা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন মো. নুরুল আমিন সোহাগ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা টি এস পি সি এলএর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম বাকী সাহেব টিএস পি তে যোগদান উপলক্ষে টি এস পি শ্রমিক কর্মচারী কর্মচারী ইউনিয়ন সিবিএ’র পক্ষে ফুলেল শুভেচ্ছা ‎লোহাগাড়া চরম্বা ইউনিয়নের বিবিবিলা পশ্চিম পাড়ার ১. ৫০কি.মি. কাঁচা রাস্তা পাকাকরণে জেলা প্রশাসকের সুপারিশ নিয়ে জেলা পরিষদে আবেদন করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী জুলাই-আগস্ট বিপ্লব, কারিগরি শিক্ষা ও তরুণ প্রজন্ম: ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের রোডম্যাপ — মোঃ আবদুল বাতেন

আইফোনের ফেস আইডি হ্যাক!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ৪.৫৭ এএম
  • ৮১৬ বার পঠিত
ফাইল ছবি

বায়োমেট্রিক নিরাপত্তা ফিচার হিসেবে টাচ আইডির পরিবর্তে আইফোন ১০-এ ব্যবহার করা হয়েছে ফেস আইডি। তবে এই ফিচার ঘোষণা দেওয়ার পর থেকেই নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সহজেই এটি বাইপাস করা সম্ভব। যদিও অ্যাপল এই দাবি প্রত্যাখ্যান করেছে প্রতিবারই।

এবার তা প্রমাণ করে দেখিয়েছে ভিয়েতনামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘বিক্যাভ’। প্রতিষ্ঠানটি ১৫০ ডলারেরও কম মূল্যের থ্রিডি প্রিন্টেড মুখোশ ব্যবহার করে খুব সহজেই ফেস আইডি আনলক করে দেখিয়েছে।

পুরো ব্যাপারটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে বিক্যাভ। এতে দেখা গেছে, এই মুখোশে চোখের জায়গায় দুটো চোখের ছবি বসানো আছে। একইভাবে আছে নাক ও মুখের ছবি। মুখোশের মাধ্যমে আনলক করার পর প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট নিজের চেহার দিয়েও ফোনটি আনলক করেছেন।

ফেস আইডি হ্যাকিংয় বিষয়ে অ্যাপল জানিয়েছে, ফোনের সামনে মুখের ছবি ধরে ফেস আইডি আনলক করা সম্ভব নয়। কারণ আনলক করার সময় আইফোন ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে যা থ্রিডি ইমেজ স্ক্যান করার মাধ্যমে আনলকের কাজটি করে থাকে। থ্রিডি ইমেজ না হলে কোনোভাবেই ফোন আনলক করা সম্ভব নয়।

তবে ফেস আইডি হ্যাকিংয়ে বিক্যাভের পুরো প্রক্রিয়াটি নিয়েও প্রশ্ন উঠেছে। ফোনটির ফেস আইডি যদি শুরুতেই ওই মুখোশ ব্যবহার করে নিবন্ধন করা হয়ে থাকে, তাহলে মুখোশ দিয়ে আনলক করা যাবে, এমনটাই স্বাভাবিক। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি বিক্যাভ।

অন্যদিকে ভিডিওতে প্রথমবারেই মুখোশের মাধ্যমে ফেস আইডি আনলক করার বিষয়টি দেখানো হলেও একবার নাকি একাধিকবার চেষ্টা করে বাইপাস করা সম্ভব হয়েছে কিনা, তাও জানায়নি প্রতিষ্ঠানটি।

তবে এসব প্রশ্ন থাকলেও পুরো ব্যাপারটি নিয়ে চিন্তায় পড়েছে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, কোন না কোনোভাবে ফেস আইডি হ্যাক করার আরও উন্নত প্রযুক্তি ঠিকই বের করে নেবে সাইবার অপরাধীরা।

বিক্যাভের মতে, সাধারণ ব্যবহারকারীরা নয়, এক্ষেত্রে প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com