শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ১২.৫৯ পিএম
  • ৪৬৩ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক::(২০ অক্টোবর)
চট্টগ্রাম বিভাগের ১১ জেলা হতে ছেলে ও মেয়ের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন পৃথক ২২টি দল নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।

আজ নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় টুর্নামেন্ট পরিচালনা কমিটি’র আয়োজনে শান্তির পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।

এসময় বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট প্রতিভা অন্বেষণের দারুন স্থান। দেশের শীর্ষ পর্যায়ে যারা গেছে তাদের অধিকাংশ খেলোয়াড় এ টুর্নামেন্ট থেকেই এসেছে। তিনি আরো বলেন, খেলোয়াড়দের পরিচিতির মাধ্যমে দেশ বিশ্বে পরিচিত হয়। তাই আমি আশা করি আজকে যারা নতুন তারাও একদিন বিশ্বের কাছে দেশের পরিচিতি তুলে ধরবে।

প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি মোঃ আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ প্রমূখ উপস্থিত ছিলেন। অসংখ্য ফুটবলপ্রেমী এসময় খেলা উপভোগ করেন।

আজ(২০অক্টোবর) উদ্বোধনী ম্যাচে বান্দরবান জেলা ছেলেদের দল চাঁদপুর জেলা ছেলেদের দলকে ৫-২ গোলে পরাজিত করে।

আগামী ২৪ অক্টোবর সাড়ে তিনটায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com