মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যাল‌য়ের তদার‌কি অ‌ভিযান ফার্মেসী ডিপার্টমেন্টাল ষ্টোরসহ ৩টি প্রতিষ্ঠানকে ১,৩৫,০০০/- টাকা জরিমানা করা হয়

  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১১.১৫ এএম
  • ৩৪০ বার পঠিত

ডেস্ক নিউজ :

আজ ১০ অক্টোবর , ২০২২, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক ম‌হোদ‌য়ের সদয় নি‌র্দেশনা মোতা‌বেক চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উ‌দ্যো‌গে চট্টগ্রাম মহানগরীর কাজীর হাট,মোহরায় অবস্থিত বার আউলিয়া বাণিজ্যালয়কে টিসিবির বোতলজাত তেল অবৈধ ভাবে মজুদ করার দায়ে ১,০০,০০০/- টাকা, একই এলাকার আলহা ট্রেডার্সকে বোতলজাত তেল বেশি দামে বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মোড়কজাত বিধিনিষেধ না মানায় ১৫,০০০/- এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবস্থিত আঞ্জুমান ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ২০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আজ ৩টি প্রতিষ্ঠান‌কে ১,৩৫,০০০/- টাকা জ‌রিমানা করা হয় এবং নিত‌্যপ‌ণ্যের দোকা‌নেও তদার‌কি করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার লঙ্ঘণ না করার নি‌র্দেশনা দেওয়া হয়।
সকাল সা‌ড়ে ১০টা থে‌কে পরিচালিত অভিযানে নেতৃ‌ত্বে প্রদান করেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার,বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আনিছুর রহমান।
সিএমপি এর এক‌টি চৌকস টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা প্রদান ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

নাসরিন আক্তার
সহকারী পরিচালক
চট্টগ্রাম জেলা কার্যালয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com