সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

নিরাপদের পক্ষ থেকে মসজিদ উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৪.১৯ পিএম
  • ৪২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বেতমোর ইউনিয়নের একটি মসজিদের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা হয়ছে।

মঠবাড়িয়ার পৌর শহরের ক্যাফে আড্ডা চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টে বৃহস্পতিবার বিকেল ৫টায় ঐ মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যশিয়ারের কাছে সংগঠনের পক্ষ থেকে (৫০) পঞ্চাশ হাজার টাকা হস্তান্তর করা হয়।

সহায়তা হস্তান্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সংগঠনের চেয়ারম্যান কামরুল হাসান লিটন, বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য আলমগীর হোসাইন, আরিফ বিল্লাহ।

নিরাপদের মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহআলম শিকদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন সংগঠনের স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন ছাত্রনেতা আবু ইউসুফ রায়হান আহম্মেদ, মাহবুবুর রহমান আকাশ, নাজমুল হাসান মুন্না, শাহাদাৎ হোসাইন ফরাজী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়ার সাংবাদিকবৃন্দ, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক রুম্মান বাবু, ঢাকা মহানগর শাখার সহসভাপতি আলআমীন শরীফ, মঠবাড়িয়া উপজেলা শাখার সহসভাপতি, সোহেল আহম্মেদ, ফাহিমা আক্তার, মলিনা আক্তার মৌ, সাধারণ সম্পাদক, বিদ্যুৎ সাওজাল, যুগ্ম সম্পাদক রিপন আহম্মেদ মুন্না, আজাদ শিকদার সাংগঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ কিরণ, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, আবু তৈয়বসহ স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান কামরুল হাসান লিটন মঠবাড়িয়ার সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান, তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা সবসময় নিরাপদ সংগঠনের সেবামূলক কার্যক্রমকে আন্তরিকতার সাথে দেখেন এবং আমাদের উৎসাহ প্রদান করেন বিদায় আমাদের সংগঠন মানুষের সেবায় বিরতিহীন কাজ করে চলছে। মঠবাড়িয়ার সর্বপ্রথম স্বেচ্ছাসেবী সংগঠন ছোট্ট মনুদের জন্য ভালবাসা যা শিশুদের সেবায় দীর্ঘ বছর কাজ করে চলছে ভবিষ্যতে তারা আরো সেবামূলক কার্যক্রম চালিয়ে শিশুদের মানবিক সহায়তা করবেন। মনু সংগঠন প্রতিষ্ঠার পর থেকে মঠবাড়িয়ায় আরো বেশ কয়টি সেবামূলক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে যা মঠবাড়িয়ার জন্য আনন্দের এবং গর্বের। সব স্বেচ্ছাসেবী সংগঠনের কাজই অলাভজনক, সবাই মিলে নিজের খেয়ে অন্যের উপকারে নিঃস্বার্থভাবে এগিয়ে আসা। তাই সকল সেবামূলক সংগঠনের প্রতি নিরাপদ সংগঠনের পক্ষ থেকে সন্মান ও শ্রদ্ধা জানাই। সকলের দোয়া ও ভালবাসা নিয়ে নিরাপদ সংগঠন এগিয়ে যাবে দূর থেকে বহুদূর। মসজিদের উন্নয়নে যারা আর্থিক সহায়তা করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। উপস্থিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, নিরাপদ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন যাবৎ মানুষ ও সমাজ সেবায় কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com