শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবেনা : মতিয়া চৌধুরী // Manobsomoy

  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৭.৩৫ পিএম
  • ৪৩৩ বার পঠিত

ইসরাফিল নাঈম, নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন, সুখী-সুন্দর বাংলাদেশ এবং প্রত্যেকের ঘর থাকবে, শিক্ষায় আলোকিত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবে না। অর্থ্যাৎ অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসাসহ প্রত্যেকের মাথা গোঁজার ঠাঁই হবে। এমন দৃঢ় প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনড়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চরফ্যাসন ব্রজগোপাল টাউন হলে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

এ সময় তিনি বিএনপির সমালোচনা করে আরো বলেন, আওয়ামী লীগের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। তারা বোমাবাজির রাজনীতি করে। তারা লাঠি দিয়ে মানুষ মারার রাজনীতি করে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪  আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন পৌরসভার মেয়র মো. মোরশেদ, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চরফ্যাসন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহামেদ শুভ্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com