বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

নারায়ণগঞ্জে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ২.১৮ পিএম
  • ৩১৭ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

“লাগাই গাছ লাগাই বৃক্ষ, রক্ষা করি পুরো বিশ্ব”এই প্রতিপাদ‍্য নিয়ে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশব‍্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়।
তারই ধারাবাহিকতায় ১৯ জুলাই রোজ মঙ্গলবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সোনারগাঁ উপজেলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এম এ মহিনের সভাপতিত্বে বিভিন্ন ওষুধি ও ফলজি গাছের ছাড়া রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা + মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, কলেজ অধ‍্যক্ষ আব্দুল লতিফ,
উদ্বোধনী বক্তব্যে মহাসচিব মুহাম্মদ আলী বলেন, পৃথিবী থেকে গাছ পালা কমে যাওয়ার কারণে বিশ্ব এক মহা হুমকির মুখে। তিনি আরও বলেন এখনি যদি এই গাছের বিষয়ে সচেতন হওয়া না যায় তাহলে আগামীর বিশ্ব হবে খুবই ভয়াবহ।
তাই এখন থেকে যেকোনো গাছ কাটা থেকে বিরত থাকতে হবে এবং বেশি বেশি করে গাছ লাগানোর ব‍্যবস্থা করতে হবে।
এই সময় আরও উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি, মোঃ শফিকুল ইসলাম বকুল,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বুলবুল, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হ‍্যাপী আক্তার, মিতু আক্তার, ফাহিম ইসলাম প্রমুখ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com