মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ছিনতাইয়ে বাধা পেয়ে শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলা | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ১.০৩ পিএম
  • ৪৩৯ বার পঠিত

 

শশীভুষণ প্রতিনিধিঃ

ছিনতাইয়ে বাধা পেয়ে শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারীদের বিরুদ্ধে। সোমবার( ১১ জুলাই) রাত ১০টার দিকে শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাট বাজারের খাসের হাট রোডে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত শিক্ষানবিশ আইনজীবী এডভোকেট শাহাদাতকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত আইনজীবী এডভোকেট মোঃ শাহাদাত অভিযোগ করে বলেন,
সোমবার রাত ৯ টার দিকে চেয়ারম্যান বাজার পূর্ব মাথায় আমার মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে মসজিদে ছিলাম। অনুষ্ঠান শেষে একটু বিলম্বে চেয়ারম্যান বাজার খাসেরহাট রোডের পশ্চিম মাথায় মটর বাইক আনতে যাই। সেখানে গিয়ে দেখি ২-৩ জন লোক গাড়ির কাছে গাড়ির লক সহ অন্যান্য কিছু ভাঙ্গতেছে। এমন সময় আমি চিৎকার চেঁচামেচি করলে তারা ঘটনাস্থলে থেকে একটু দূরের অবস্থানে চলে যায়। পরবর্তীতে আমি আমার মটর সাইকেল স্টার্ট করে চলে আসার সময় পিছন থেকে জামাল দফাদার, জুয়েল দফাদার ও রহিম দফাদার অন্য একটি বাইক দিয়ে আমাকে ওভারটেক করে পথ রোধ করে আমার ওপর অতর্কিত হামলা করে এবং গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। এই চক্রের সদস্যরা পরবর্তীতে সক্রিয়ভাবে দলবদ্ধ হয়ে ভিন্ন খাতে ঘটনাকে প্রভাবিত করে ব্যাপক মারধর করে রক্তাক্ত অবস্থায় আমাকে ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত আইনজীবী এডভোকেট শাহাদাত অভিযোগ করে আরো বলেন, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রমাণ করার জন্য কয়েকটা চক্র এলাকায় মীমাংসা করার জন্য পায়তারা করছে। আমি আইনি পদক্ষেপের মাধ্যমে সুষ্ঠু বিচার আশা করছি ।
শশীভূষণ থানার অফিসার ইন চার্জ, মিজানুর রহমান পাটোয়ারী বলেন, অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com