বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

ভোলার বোরহানউদ্দিনে নারী উত্ত্যক্তকারী কিশোরগ্যাং শান্ত গ্রেফতার | manob somoy

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২, ১০.৪৫ এএম
  • ৩৫২ বার পঠিত

 

মিলি সিকদারঃ ভোলার বোরহানউদ্দিনে জনৈক কলেজ ছাত্রীকে মারধর ও উত্ত্যক্ত করার অভিযোগে কিশোর গ্যাং এর অন্যতম সদস্য শান্তকে গ্রেফতার করছে বোরহানউদ্দিন থানা পুলিশ।বৃহস্পতিবার রাতে উপজেলার হাসাননগর ইউনিয়নে তার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শান্ত প্রবাসী জামালের ছেলে। তারা ওই ইউনিয়নের চকডোষ গ্রামের হাসপাতাল রোডে ভাড়া বাসায় থাকেন।
ছাত্রীর লিখিত অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। ১৫জুন তার বান্ধবী শিলা আকতার ফোনে তাকে কুঞ্জের হাট বাজারে আসতে বলেন। বাজারে এসে তারা “ফুড গার্ডেন রেস্টুরেন্টে ” খেতে বসেন। এ সময় শান্ত এসে একই টেবিলে বসেন। এক পর্যায়ে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন।প্রস্তাব সে প্রত্যাখান করেন। এরপর কলেজে আসা যাওয়ার পথে অশ্লীল কথাবার্তা ও উত্যক্ত করেন। ১৯ জুন কলেজ ওই ছাত্রী টেম্পু যোগে কলেজে রওনা করেন। পথিমধ্যে ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে আসলে শান্ত তার বন্ধু দীপ কাজী, মেহেদী মাতাব্বর, ইমন মাতাব্বর সহ কয়েকজন টেম্পু থামিয়ে ওই ছাত্রীকে মারধর ও কলেজ ব্যাগ ছিড়ে ফেলেন।মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।
বোরহানউদ্দিন থানা সূত্র জানায়, ঘটনার পর থেকে তার স্থায়ী ঠিকানা চর জহির উদ্দিন সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অবশেষে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ২৪জুন রাতে হাসান নগর ইউনিয়নের তার মামার বাসা থেকে শান্তকে গ্রেপ্তার করা হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। অন্য আসামীদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com