মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ঠাকুরগাঁওয়ে জমিসহ ঘরবাড়ি দখল মারপিট প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২, ১২.৩৫ পিএম
  • ৩৮৫ বার পঠিত

 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে হাসান আলী নামে এক অসহায় পরিবারের জমিসহ ঘরবাড়ি দখল ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ শনিবার (০৪ জুন) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় ভুক্তভোগী হাসান আলী লিখিত অভিযোগ পাঠ করে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা সরকারপাড়া গ্রামে ২০২১ সালে তিনটি পাঁকাঘরসহ সাড়ে চার শতক জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ গত ১৭ মার্চ স্থানীয় দাদন ব্যবসায়ী কামরুল ইসলাম নামে এক ব্যক্তি ৭-৮ জন সন্ত্রাসী সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সবাইকে মারধরের পর আসবাপত্র ভাংচুর করে জমি দখল করে নেয়। পরে কামরুল ইসলাম তার দোসর কামরুজ্জামান কলিকে উক্ত জমির বাড়িতে তুলে দেয়। এতো কিছুর পরেও ওই বাড়িতে উঠতে গেলে বাড়ি দখলে নেয়া কামরুজ্জামান পাঁচ লাখ টাকা দাবি করে। তা না হলে ঘর ছেড়েও দেবে না। উল্টো হত্যার হুমকি প্রদান করছে।

উপায় না পেয়ে বালিয়াডাঙ্গী থানা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ করলে বিষয়টি সমাধানে ইউপি চেয়ারম্যান সমাধানের উদ্যোগ নিলেও কামরুল ইসলাম ও কামরুজ্জামান কর্ণপাত করেনি নি। তাই দীর্ঘদিন ধরে এমন অবস্থায় দিন কাটানো পরিবারটি বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে সহযোগীতা কামনা করেন।

অভিযোগ প্রসঙ্গে কামরুজ্জান কলির কাছে জানতে চাইলে তিনি জানান, জমিটি ক্রয়ে শরিক থাকায় দখল করা হয়েছে। এর বাইরে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com