সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

পঞ্চগড়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ২.১৪ পিএম
  • ৪২১ বার পঠিত

 

তোতা মিয়া – পঞ্চগড় 

পঞ্চগড় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া গ্রামে শফিউল ইসলাম রসুল,(৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ তার নিজ শয়ন কক্ষ থেকে উদ্ধার করেন পঞ্চগড় বোদা থানার পুলিশ।

সরজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার সকাল ৯ টার সময় পঞ্চগড় কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শফিউল ইসলাম রসুল (২৭) ঐ গ্রামের মোঃ মোজাফফর হোসেন এর ছেলে।
মৃত ব্যক্তির স্ত্রীরির অভিযোগ আমার স্বামীর আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে। কয়েক দিন থেকে আমার শশুরবাড়ির লোক জন আমার ও আমার স্বামীর উপর অমানুষিক নির্যাতন করে আসছে আমাদের কে বাড়ি থেকে চলে যেতে বলছে আমার স্বামী ওদের কথা না শুনায় ওরা আমার স্বামী কে খুন করছে এখন খুনটা কে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। আমি এর উপযুক্ত বিচার চাই। দু’দিন আগে আমি বাসায় না থাকায় আমার স্বামীকে মেরে রক্তাক্ত করেছে আমার শশুর, মোজাফফর, তার বড় ছেলে সহিদুল, ও তার স্ত্রী রোকেয়া, ছোট ভাই সহিরুল, এরা সকলে মিলে আমার স্বামীকে খুন করেছে,
আমি এর উপযুক্ত বিচার চাই।

মঙ্গলবার সকাল ৯ টায় বাদাম শুকাতে বাড়ির বাইরে যাই। এসে দেখি সয়ন কক্ষে ঝুলে আছে আমার স্বামীর লাশ। আমার কান্না শুনে আশেপাশের লোকজন ছুটে আসে পরে এলাকাবাসী থানায় খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
মৃত শফিউল এর ছোট শিশু ছেলের আশিক(৫), সাথে কথা হলে শিশুটি বলে,আমার বাবাকে আমার দাদা,চাচ্চু, বড় মা সবাই মিলে লাঠি দিয়ে অনেক মেরেছে শরীল থেকে অনেক রক্ত বাইর হয়েছে, আমার বাবা কে সবাই মারে ফেলছে তাই আমার বাবা মরে গেছে এই কথা বলে শিশুটি কান্নায় ভেঙে পরে।

পরে এলাকাবাসীরা জানিয়েছেন, এটা খুন আত্মহত্যা হতে পারেনা ছেলেটি খুব সহজ-সরল ও ভালো ছিল।কিছুদিন আগেও তার পরিবারের সবাই মিলে ছেলেটিকে লাঠি দিয়ে মেরে রক্তাক্ত করেছে, সে আমাদেরকে তার জখমগুলো দেখিয়েছে। এদিকে মৃত ব্যক্তির
গলায় দড়ি দাগ এর তেমন কোনো আলামত পাওয়া যায়নি ।
পঞ্চগড় বোদা থানার এসআই মোঃ মঞ্জুর হোসেন এর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, কে যেন থানায় কল দেয়, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে আসি কক্ষ থেকে উদ্ধার করি।
মৃত ব্যক্তির, বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে তাই সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর জানা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com