মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy

চরফ্যাশনে আগুন লেগে ৪ দোকান পুড়ে ছাই / Manobsomoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১১.৩৮ এএম
  • ৩৫৬ বার পঠিত

মোঃ ইসরাফিল, চরফ্যাশন প্রতিনিধি:

চরফ্যাশন উপজেলার শশীভূষণে আগুন লেগে ৪ দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৪টায় শশীভূষণ থানার আনজুর হাট বাজারের ব্রিজ সংলগ্ন পূর্ব মাথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান হঠাৎ মেডিসিনের দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়।

মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়েপরে স্থানীয় লোকজন প্রথম আগুন নেভানোর চেষ্টা করেন, পরে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৪টি দোকান পুড়ে যায়।

পুড়ে যাওয়া ৪টি দোকান হলো মেসার্স আইমান ভেটেনারি, ইকবাল টেইলার্স, সবুজ কনফেকশনারী ও মা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করেন বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুটা দেরিতে যাওয়ায় স্থানীয় উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এতে ফায়ার সার্ভিস কর্মী মাসুদ রানা গুরুতর আহত হয়। আহত মাসুদ রানাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে চরফ‍্যাশন ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ আসাদুজ্জামান জানান ৪টা ১৪ মিনিটে ঘটনাস্থল থেকে ফোন দিলে আমরা সাথে সাথে রওনা দিয়ে ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা আমাদের উপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এতে সহকর্মী মাসুদ রানা আহত হয়। কলমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন উত্তেজিত জনতাকে থামিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সহ আগুন নিয়ন্ত্রনে আনে।এতে প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com