বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

গৃহবধূ চৈতি’র অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন | Manob Somoy

  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২, ১২.৩৫ পিএম
  • ৪৪০ বার পঠিত

এম সফিকুল ইসলাম – শশী ভুষণ
ভোলার চরফ্যাশনে গৃহবধূ শ্বাশতী রায় চৈতি’র অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯মার্চ) দুপুর ১২ টায় চরফ্যাসন ফ্যাশন স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, স্থানীয় কাউন্সিলর, এলাকাবাসী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও চৈতির পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। এসময় শাশ্বতী রায় চৈতি’র বাবা চরফ্যাসন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(অবসরপ্রাপ্ত) সুভাষ চন্দ্র রায় বলেন, চৈতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যায় জড়িত চৈতির শ্বশুর সমীর মজুমদার ও শ্বাশুড়ি নিয়তী রাণী ও স্বামী শাওন মজুমদারের বিচার দাবি করেন। পরে মানববন্ধনে অংশ গ্রহণকারীরা উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর কাছে চৈতি’র অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সার্বিক সহযোগিতার অনুরোধ করেন । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান সুষ্ঠু তদন্তে চৈতি’র পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত শনিবার(৫ ফেব্রুয়ারি) মধ্য রাতে চরফ্যাসন পৌরসভা ৪নং ওয়ার্ড ভদ্রপাড়া এলাকায় কৃষি উপ-সহকারি কর্মকর্তা শ্বশুর সমীর চন্দ্র মজুমদারের বাসা থেকে চরফ্যাসন থানা পুলিশ গৃহবধূ চৈতি’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত চৈতির বাবা বাদি হয়ে চরফ্যাসন থানায় আত্মহত্যা প্ররোচনায় চৈতির শ্বশুর সমীর মজুমদার, শ্বাশুড়ি নিয়তি রাণী ও স্বামী শাওন মুজুমদারকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ শ্বশুর ও স্বামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com