বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

মেঘনায় নিষিদ্ধ সময়ে মাছ শিকার করায় ১২ জেলেকে আটক | Manob Somoy

  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২, ৩.০৯ পিএম
  • ৪৪৯ বার পঠিত

এম এ হান্নান – তজুমুদ্দিন প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিনের মেঘনায় নিষিদ্ধ সময়ে মাছ শিকার করায় ১২ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জাল, মাছ ও দুটি নৌকাসহ তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সুত্র জানায়, রবিবার (৬ মার্চ) উপজেলা মৎস কর্মকর্তা আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়ে সকাল থেকে মেঘনার বাসনভাঙ্গা, কলাতলীর চর, চর মোজাম্মেল, চর জহির উদ্দিন ও হাকিমুদ্দিন সংলগ্ন মেঘনায় ইলিশের অভয়াশ্রম রক্ষায় অভিযান পরিচালিত হয়। এসময় তারা ১৪ টি বেহুন্দি জাল, ২টি নৌকা, ২০ কেজি ছোট ইলিশ মাছসহ ১২ জেলেকে আটক করা হয়। জব্দকৃত ১৪টি বেহুন্দি জাল দুপুর ২ টায় শশীগঞ্জ ঘাটে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধবংস ও ২০ কেজি ইলিশ এতিমখানায় বিতরন করা হয়।

আটক ১২ জেলের মধ্য ৮ জনকে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ইউএনও মরিয়ম বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জাহার টাকা করে জরিমানা আদায় করেন। অপর ৪ জেলে অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়। আটক জেলেরা সকলেই বোরহান উদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের মির্জাকালু এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

এম, এ হান্নান তজুমুদ্দিন প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com