সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy

চরফ্যাসনে সাংবাদিক হাসান লিটনের ওপর সন্ত্রাসী হামলা |Manob Somoy

  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৫.১০ পিএম
  • ৪০৮ বার পঠিত

 

এম সফিকুল  ইসলাম – শশী ভুষণ প্রতিনিধি :

চরফ্যাসনে প্রশাসনের অভিযানে বন্ধ করে দেয়া করাতকল ফের চালু এ নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন উপজেলা শাখার সদস্য ও সময়য়ের বার্তা পত্রিকার সাংবাদিক হাসান লিটনের ওপর প্রকাশ্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টায় দক্ষিণ আইচা বাজারের ওপর সন্ত্রাসী রায়হান মুন্না এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে আহত সাংবাদিক হাসান লিটন জানিয়েছেন। ঘটনার পরই সহকর্মীরা আহত সাংবাদিক হাসান লিটনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করান। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন উপজেলা সুত্রে জানাগেছে।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক হাসান লিটন জানান, সম্প্রতি সময়ে দক্ষিণ আইচায় কিশোরগ্যাং গ্রæপের মূল হোতা সন্ত্রাসী রায়হান মুন্নার দুলাভাই সানাউল্লাহ রেজভীর মালিকানধীন একটি অবৈধ করাতকল ভ্রাম্যমান আদালত অভিযান চালয়ে বন্ধ করে দেয়। স্থানীয় এক প্রভাবশালী নেতা জাহাঙ্গীর হাওলাদেরর জামাতা হওয়ায় বন বিভাগ ও প্রশাসনকে ম্যানেজ করে ফের ওই করাতকল চালু করে দেন। এনিয়ে সাংবাদিক হাসান লিটন একাধিক সংবাদ পত্রে সংবাদ প্রকাশ করেন। এনিয়ে ক্ষিপ্ত হন করাতকল মালিক  সানাউল্লাহ রেজভী ও তার শ্যালক রায়হান মুন্না। বুধবার রাতে সাংবাদিক হাসান লিটন পেশাগত দ্বায়িত্ব পালন শেষে দক্ষিণ আইচা বাজারে আড্ডা দিচ্ছিলেন। এসময় কিশোর গ্যাং গ্রæপের মূল হোতা সন্ত্রাসী রায়হান মুন্না ও তার দলবল নিয়ে তার ওপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে সহকর্মী ও স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করান।

 

স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, কিশোর গ্যাং গ্রæপের মুল হোতা রায়হান মুন্না ইতিপুর্বে ও একাধিক ব্যক্তিকে মারধর সহ লাঞ্চিত করেছেন। সে মাদক চক্রের সাথে জড়িত বলেও স্থানীয়দের অভিযোগ।

সাংবাদিক হাসান লিটনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায়  বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি খলিল উদ্দিন ফরিদ ও সাধারন সম্পাদক ছোটন সাহ এবং চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি নোমান সিকদার ও সাধারন সম্পাদক মিজান নয়ন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলাকে সংবাদ পত্রের কন্ঠ রোধের সামিল উল্লেখ করে দ্রæত সন্ত্রাসী রাহায়ান মুন্নাকে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান । অন্যথায় বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনসহ সকল সাংবাদিক সংগঠন বিচারের দাবীতে লাগাতার নানান কর্মসুচী গ্রহন করবেন। অভিযুক্ত রায়হান মুন্না এব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com