সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল

চরফ্যাশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | Manob Somoy

  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ১১.৫৩ এএম
  • ৪৫৯ বার পঠিত

 

মোঃ ইসরাফিল, নিজস্ব প্রতিবেদক:

 

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ জাহানপুর ইউনিয়নের আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন জানিয়ে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

 

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারে জাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান, নাজিম উদ্দিন হাওলাদার ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

রাত ১২টা ১টি মিনিটে প্রথমে ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।

 

চেয়ারম্যান নাজিম হাওলাদার সহ অন্যান্যরা পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

এসময় ইউনিয়নের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, যুবলীগের সভাপতি জনাব জাফর ইকবাল শান্ত, যুবলীগের সেক্রেটারি নুর ইসলাম নাহিদ, ছাত্রলীগের সভাপতি সুমন পাটোয়ারী, ছাত্রলীগের সেক্রেটারি রিয়াজ হাসান পাটোয়ারী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবুল ও সকল ইউপি সদস্যসহ বিভিন্ন দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com