বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

লালমোহনে ঐতিহ্য হারিয়ে খেলাধুলার স্টেডিয়াম আজ ময়লার স্তুপ ও যাযাবরের বাসস্থানে পরিনত

  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ২.২২ পিএম
  • ৪৩৮ বার পঠিত

 

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার পৌর ৫ নং ওয়ার্ডে মেজর হাফিজ উদ্দিন স্টেডিয়াম টি এলাকার শিশু কিশোর-যুবকদের এক সময়ের একমাত্র খেলাধুলার মাধ্যম ছিল, কিন্তু আজ ঐতিহ্য হারিয়ে স্টেডিয়ামটি এখন ময়লার স্তুপ ও যাযাবরের বাসস্থানে পরিনত হয়েছে। ময়লার স্তুপ গুলোতে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন, পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন। ছোট ছোট শিশুরা সে আগুনের পাশে খেলাধুলা করছে, যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, যেখানে সেখানে রাখা হয়েছে পল্লী বিদ্যুতের খুঁটি ও রাস্তার কাজে কেটে ফেলা গাছের অংশবিশেষ। পড়ন্ত বিকেলে সেই বিদ্যুতের খুঁটির উপর বসে সমাজ ধ্বংসকারী মোবাইল গেইম পাবজি, ফ্রী ফায়ার ও অশ্লীল ভিডিওতে মনোযোগ দেয় উঠতি বয়সের কিছু কিশোর, যারা এক সময় মাঠে দাপিয়ে বেড়াতো ফুটবল ও ক্রিকেট নিয়ে। খেলাধুলার উপযুক্ত পরিবেশের অভাবে আজ তারা নির্ভর করছে মোবাইলের উপর। আর এখান থেকেই তৈরি হচ্ছে কিশোর গ্যাং,যারা এলাকার যত নিষিদ্ধ কাজ গুলো করে বেড়াচ্ছে। এলাকার সচেতন মহলের আকুল আবেদন লালমোহন তজুমদ্দিনের গণমানুষের নেতা দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি) মহোদয়ের কাছে, তিনি যেনো এই অবহেলিত খেলার মাঠটি পুনরায় খেলাধুলার উপযোগী করার ব্যবস্থা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com