সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

সরকারি মাদরাসা-ই আলিয়ার আবাসন সংকট নিরসন ও হলের জায়গা দখল করে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ভবন নির্মাণের পরিকল্পনায় প্রতিবাদে ক্যাম্পাস উত্তপ্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৩.০১ পিএম
  • ৪৪৭ বার পঠিত

 

ডেস্ক নিউজ :

সরকারি মাদরাসা-ই আলিয়ার আবাসন সংকট নিরসন ও হলের জায়গা দখল করে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ভবন নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে গতকাল তৃতীয় দিনেও ক্যাম্পাস ছিলো উত্তপ্ত।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, ঢাকা আলিয়ার একমাত্র ছাত্রাবাস আল্লামা কাশগরী (র:) হল দখল করে মাদ্রাসা শিক্ষা অধিদফতর নির্মাণের খবর চাউর হলে প্রতিবাদে ফুসে উঠে সাধারণ ছাত্ররা। এর মধ্যে গত শনিবার ঢাকা আলিয়ার অধ্যক্ষ প্রফেসর আলমগীর রহমান প্রস্তাবিত প্রকল্পের অনুমতি পত্রে স্বাক্ষর করার পরপরই সাধারণ ছাত্রদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পরে। এক পর্যায়ে কাশগরী হলের কয়েকশ ছাত্র ক্যাম্পাসে মিছিল নিয়ে উপস্থিত হয়ে প্রফেসর আলমগীর রহমানের কাছে অনুমতি পত্রে স্বাক্ষর করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন”আমি উপরের নির্দেশে সাইন করেছি”।

এদিকে চলমান আন্দোলনের চতুর্থ দিনেও শিক্ষার্থীদের মুহুর্মুহু স্লোগানে বকশীবাজার বাজার এলাকা উত্তপ্ত উঠে।

এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন ‘মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা মাদরাসা ছাত্রদের দীর্ঘদিনের প্রাণের দাবী ; কিন্তু আলিয়া মাদরাসার ঐতিহ্য নষ্ট করে নয়। সরকার চাইলে অন্য যে কোনো নতুন জায়গায় অধিদপ্তর ভবন নির্মান করতে পারে। তাছাড়া সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ১০০০০ শিক্ষার্থীদের মধ্যে শুধু ৩৫০ জন শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা রয়েছে। কমপক্ষে ৩০০০ ছাত্রের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার পরে জায়গা থাকলে অন্য কোনো স্থাপনা তৈরি করবে।

শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের অবাসন ব্যবস্থা নিশ্চিত না করা হলে প্রয়োজনে আমরা আমাদের পূর্বসূরীদের ন্যায় রক্তের বিনিময়ে হলেও আমাদের দাবি আদায় করব এবং মাদ্রাসা ঐতিহ্য অক্ষুন্ন রাখব।

দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com