শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

নির্বাচিত হওয়ার পরের দিনই ইউপি মেম্বার ছুরিকাঘাতে নিহত

  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ১২.৪৬ পিএম
  • ৬৩৩ বার পঠিত

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ

গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে নিজ বাসায় ফেরার পথে গোবিন্দরপুর মসজিদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আব্দুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর মাগুরাকুটি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।জানা গেছে, তিনি লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পাশাপাশি সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০১ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর বাজার থেকে রুহুল আমিন নামের এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেয় রউফ। পথে ব্রিজের কাজ চলায় মোটরসাইকেল থেকে নেমে হেঁটে ওই স্থান পার হওয়ার সময় অতর্কিতভাবে আরিফ নামে এক যুবক রউফের মাথায় লোহার রড দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে,জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রউফ জানান, নিহতের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে। আরিফ নামে এক যুবক আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করেছে বলে জানতে পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com