শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

অসহায় ও দুস্থদের মাঝে তারুণ্যে’র ঐক্য পরিষদের খাবার বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ১০.৩৭ এএম
  • ৭৫২ বার পঠিত

মাহাবুর হাসান মিলন চট্টগ্রাম থেকে ::

মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম থেকে প্রজন্ম এই স্লোগানে শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন তারুণ্যে’র ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে কর্মহীন ও অসহায় দু:স্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে নগরীর নিউমার্কেট মোড়ে এ খাবার বিতরণ করা হয়।

তারুণ্যে’র ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শাহ আলম সিকদার বলেন, আপনারা জানেন ২০২০ সাল থেকে করোনা ভাইরাস ব্যাপকভাবে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশও এই ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত নয়। মানুষের জীবন রক্ষার্থে সরকার লকডাউন দিয়ে আসছে। এই লকডাউনে যেন কর্মহীন, অসহায়, দুঃস্থ মানুষ খাদ্য কষ্টে না ভোগে সে জন্য রান্না করা খাবার ও অন্যান্য সামগ্রী নিয়ে তারুণ্যে’র ঐক্য পরিষদ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, রান্না করা ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি ফ্রি এ্যাম্বুলেন্স সেবা, ফ্রি টেলিমেডিসিন সেবা, বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে তারুণ্যে’র ঐক্য পরিষদ ।

এদিকে রান্না করা খাবার পেয়ে খুশি কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষ ।

এই সময় উপস্থিত ছিলেন, ৩১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তারেক ইমতিয়াজ ইমতু, তারুণ্যে’র ঐক্য পরিষদ সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও যুব সংগঠক চট্টগ্রাম মহানগর যুবলীগ মো: শাহ আলম সিকদার, সহ সভাপতি সাহজাহান চৌধুরী, মহানগর যুবলীগ ও সংগঠন এর সাধারণ সম্পাদক ফরহাদুল হাসান মোস্তফা, সহ সভাপতি নাজিম উদ্দীন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক রহিমা আক্তার প্রমা, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হল চৌধুরী, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম হিরু ও সদস্য মো: বিন তারেক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com