শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ঢাকামুখী পথে পদে পদে দুর্ভোগ

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১, ৭.২৬ এএম
  • ৫৬৭ বার পঠিত

সারা দেশে রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা খুলেছে আজ রোববার। চলমান কঠোর লকডাউনের মধ্যে কলকারখানা খোলার ঘোষণার পর শুরু হয় গ্রাম থেকে ঢাকামুখী মানুষের ঢল। সড়কে বেড়েছে গাড়ির চাপ। সাভারের আশুলিয়া, বাইপাল, জামগড়া, শ্রীপুর, নরসিংহপুর, জিরাবো, আশুলিয়া বাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সাভারের সড়কে আন্তঃজেলা ও লোকাল বাস, ট্রাক, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে।

ঢাকা-আরিচা মহাসড়কের গাড়ির তেমন চাপ না থাকলেও আশুলিয়া বাইপাল-আবদুল্লাহপুর সড়কে চাপ দেখা গেছে। বিভিন্ন স্থানে দেখা গেছে গাড়ির তেমন চাপ নেই। তবে কঠোর লকডাউনে গেল ৯ দিনের চেয়ে গাড়ি অনেক বেড়েছে।

সকাল থেকেই মানুষের ভিড় বাড়তে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। গণপরিবহন, পন্যবাহি ট্রাক ও ব্যক্তিগত গাড়িতে ঘাট এলাকায় জড়ো হচ্ছে মানুষ। ফলে, জিরোপয়েন্ট থেকে সৃষ্টি হয়েছে তিন কিলোমিটার যানজট। চাপ বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটেও। গতকাল ফেরিগুলোতে উপচে পরা ভিড় থাকলেও ফেরি চলাচল করায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে বৈরি আবহাওয়ায় পরিবহন সংকটে দুর্ভোগে মানুষ।

এদিকে, অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইল শহর রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। এতে চরম ভোগান্তিতে রাজধানীমুখী মানুষ। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও সৃষ্টি হয়েছে যানজট। এছাড়া, অতিরিক্ত যানবাহন ও যাত্রী চাপ রয়েছে দেশের বিভিন্ন সড়ক- মহাসড়কে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com