রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

২০২১ সালের এইচএসসির ফরম পূরণ শুরু ১২ই আগস্ট থেকে।।মানব সময়।।

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১, ৫.৪৪ এএম
  • ৫৬৫ বার পঠিত

ডেস্ক নিউজ :

করোনা মহামারির মধ্যে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ আগস্ট ২৫ আগস্ট পর্যন্ত চলবে ফরম পূরন। এবারের এইচএসসি পরীক্ষায় থাকছেনা কোনো নির্বাচনী পরীক্ষা।তাই নির্বাচনী পরিক্ষার নাম দিয়ে কোনো ফিও নেয়া যাবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।শনিবার (৩১ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এবার বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ১৬০ টাকা, , মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১ হাজার ৭০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।মহামারী করোনা ভাইরাসের কারনে কমিয়ে আনা হয়েছে এসব ফী।শিক্ষাপ্রতিষ্ঠানে না গিয়ে ঘরে বসে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি অনলাইনে জমা দিতে হবে শিক্ষার্থীদের। বিশেষ প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে হেল্প ডেস্কে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বরাবরের মত এবারো অতিরিক্ত ফি আদায়ে কড়া হুশিয়ারি দিয়েছে শিক্ষা বোর্ড। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম ফিলাপ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ফরম পূরন সংক্রান্ত কোনো সমস্যা বা অতিরিক্ত ফী আদায় করলে ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমে ফোন করতে বলা হয়েছে (০২-৯৬৬৯৮১৫, ০২-৫৬৬১১০১৮১, ০২-৫৮৬১০২৪৮, ০১৬১০৭১১৩০৭, ০১৬২৫৬৩৮৫০৮, ০১৭২২৭৯৭৯৬৩)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com