সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

দেশের বিভিন্ন জায়গায় ঢাকামুখী মানুষের ভিড়

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১.০৬ পিএম
  • ৫৬৪ বার পঠিত

সমকালের গোয়ালন্দ ও শিবচর প্রতিনিধি জানিয়েছেন, শনিবার ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ব্যাপক ভিড়। প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মায় অতিরিক্ত ঘূর্ণিস্রোত দেখা দিয়েছে। ফলে ফেরী চলাচলে এক থেকে দেড় ঘণ্টা সময় বেশি লাগছে। ঘাটে ফেরি এলেই মানুষের গাদাগাদি শুরু হয়ে যাচ্ছে। একই অবস্থা গোয়ালন্দ ঘাটেও। কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই তারা ঢাকা বা তার আশপাশে ফিরছেন।

বড়াইগ্রাম (নাটোর) থেকে জানানো হয়েছে, শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণায় ঢাকাগামী কর্মজীবী যাত্রীদের চাপ বেড়েছে। শনিবার সকাল থেকে উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে উপচেপড়া ভিড় দেখা গেছে। নারী, শিশুসহ বিভিন্ন বয়সী যাত্রীরা ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার বা মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দ্যেশে রওনা দিচ্ছেন।

চিলমারী নৌ-ঘাটেও ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গেছে। শনিবার ভোর থেকে এ পথে ভিড় দেখা গেলেও স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। এ সুযোগে ঘাট কর্তৃপক্ষ ছোট-বড় সব রকম নৌকা এবং বালু উত্তোলনকারী ট্রলার দিয়ে ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়ায় ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করছে বলে অভিযোগ রয়েছে।

গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি জানিয়েছেন, শিল্পকারখানা খোলার ঘোষণার পরই ঢাকা অভিমুখে যাত্রা করেছে মানুষজন। শুক্রবার রাতে বৃষ্টি উপেক্ষা করে উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকা ফিরতে দেখা গেছে অনেককে। এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে ফুলছড়ির বালাসী নৌবন্দর থেকে ঢাকার উদ্দেশে নৌকায় করে যাত্রা করতেও দেখা গেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানিয়েছেন, লক্ষ্মীপুর-ভোলা নৌরুট হয়ে শহরমুখী মানুষের ভিড় বাড়ছে। ট্রলারে গাদাগাদি করে ঢাকা-চট্টগ্রামে যাচ্ছে কর্মজীবী মানুষজন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলা-বরিশাল থেকে ট্রলারে করে এসে লক্ষ্মীপুরের মতিরহাট ও মজুচৌধুরী হাট ফেরিঘাটে  ভিড় করছেন তারা।

একই চিত্র দেখা গেছে নাটোর, ময়মনসিংহসহ দেশে আরও কয়েক জেলায়। শনিবার সকাল থেকে নাটোর জেলা সদরসহ বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে বলে জানিয়েছেন নাটোর প্রতিনিধি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় রাজধানী ঢাকাসহ গাজীপুর ও নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন পেশার কর্মজীবী মানুষের ভিড়ি দেখা গেছে বলে জানিয়েছেন ত্রিশাল প্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com