রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কিছু মানুষ বেঁচে থেকেও একদিন সবার স্মৃতি থেকে হারিয়ে যায় – সাদিয়া সাংবাদিক কন্যা উর্মিলা শর্মা এইচএসসিতে A+ পেয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতা ও শিক্ষায় দক্ষতা উন্নয়ন –এম নজরুল ইসলাম খান গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়

  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ২.৫৮ এএম
  • ২ বার পঠিত

ওমর ফারুক(নিজস্ব প্রতিনিধি) :
শ্রীমদ্ভগবদ্গীতার মোড়ক উন্মোচন, কেন্দ্রীয় কমিটির অভিষেক, গুণীজন সংবর্ধনা, শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণ।
বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ চট্টগ্রামের পাথরঘাটা সার্বজনীন পূজা মন্দিরে আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শ্রীমদ্ভগবদ্গীতার মোড়ক উন্মোচন, নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক, গুণীজন সংবর্ধনা, গীতা-প্রশিক্ষক সম্মাননা, শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পার্থসারথি পূজা, জাতীয় সংগীত পরিবেশন ও সমস্বরে পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে আধ্যাত্মিক আবহ সৃষ্টি হয়। এরপর আবহসংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এগিয়ে যায়। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল শ্রীমদ্ভগবদ্গীতার মোড়ক উন্মোচন এবং নবগঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক।সর্বসম্মতিক্রমে-শ্রী তপন দাস কে সভাপতি এবং প্রভাষক শ্রী অমিত রায় কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সনাতনী সেবক সংঘের অধীনে পরিচালিত বিভিন্ন গীতা স্কুলের কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন শ্রী দিপাল অনিন্দ্য পাল। আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন শ্রী সঞ্জয় বৈদ্য বাসু এবং অর্থ সচিব ছিলেন শ্রী নিউটন দাস। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীমতী ব্রততী কর। সহযোগিতায় ছিলেন মাস্টার শ্রী দীপাল শীল ও শ্রী সনেট শর্মা। উক্ত কেন্দ্রীয় সম্মেলন সংগঠনের স্থায়ী পরিষদ, নবগঠিত কেন্দ্রীয় কমিটি ও শিক্ষক পরিষদের সমন্বয়ে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেনের। বিশেষ কারণে তিনি উপস্থিত হতে না পারলেও দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্মেলনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে আশীর্বাদও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ, শংকর মঠ ও মিশন, সীতাকুণ্ড, চট্টগ্রাম এবং শ্রী মনোরঞ্জন দে গণেশ, প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ।
উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্ত্তী, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ,সনাতনী সেবক সংঘ।
মুখ্য আলোচক ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,
জনাব ইসমাইল হোসেন বালি, সাবেক কমিশনার, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড, চট্টগ্রাম মহানগর; শ্রী বাসুদেব সিংহ, পরিচালক, শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড; ডা. শ্রী সোমেন চৌধুরী, কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর, নিউরোলজি বিভাগ, এভারকেয়ার হাসপাতাল, চট্টগ্রাম; প্রভাষক শ্রীমতী নীতা পান্‌হ (নীতু), মহিলা বিষয়ক সম্পাদিকা, নবগঠিত কেন্দ্রীয় কমিটি; শ্রী অরুন মল্লিক, চেয়ারম্যান, দি চিটাগাং ট্রাস্ট বাংলাদেশ (সিটিবি); শ্রী উত্তম কুমার চক্রবর্ত্তী, ধর্মতত্ত্ববিদ ও ভাগবতীয় আলোচক; অধ্যাপক শ্রী রাসমোহন নাথ, উপদেষ্টা, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ; শ্রী সুমন ধর, এক্সিকিউটিভ মেম্বার, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস); শ্রী সজল চৌধুরী (দুবাই প্রবাসী), সম্মানিত পৃষ্ঠপোষক, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ; শ্রী মানিক রতন শর্মা, বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মানুরাগী; শ্রী রুবেল দে, সম্মানিত পৃষ্ঠপোষক এবং ডা. আপন দে, সম্মানিত চিকিৎসক ও ধর্মানুরাগী।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী পরিষদ, নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, শিক্ষক পরিষদ এবং বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী তপন দাশ, চেয়ারম্যান শ্রী জিকু দত্ত, শ্রী নেপাল শীল, শ্রী সঞ্জয় বৈদ্য বাসু, শ্রী নিউটন দাস, শ্রী মিন্টু কুমার নাথ, প্রভাষক শ্রী অমিত রায়, শ্রী সুধীর চন্দ্র দাশ, শ্রী পংকজ চৌধুরী, শ্রী মাইকেল নাথ, শ্রী কৈলাস দাস, শ্রী শুভাশিস ধর শুভ, শ্রী রাজীব নাথ, শ্রী সুমিত রায়, শ্রী বিষ্ণু ধর, শ্রী তন্ময় পাল, অ্যাডভোকেট পলাশ দাস, শ্রী শিমুল দাস,শ্যামল নাথ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com