মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় :

  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১.৩৪ এএম
  • ১৩৪ বার পঠিত

মানব সময় ক্রীড়া ডেস্ক :
২৫ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার (২৫ আগষ্ট)৪ টি ম্যাচ সম্পন্ন হয়েছে।
এতে সকালে প্রথম ম্যাচে জয় পেয়েছে হোসেন আহাম্মদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ,
জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় হোসেন আহাম্মদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ ১- ০ গোলে (গোলদাতা রবিউল হাসান রাব্বি) আলকরন নুর আহমদ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ হোসেন আহাম্মদ স্কুলের রবিউল হাসান রাব্বির হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম আবদুল ফয়েজ।
সকালে দিনের অনুষ্ঠিত ২য় খেলায় রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে (গোলদাতা মোঃ সাজ্জাদ হাসান) চর চাক্তাই সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে জয়ী দলের মোঃ সাজ্জাদ হাসান এর হাতে সেরা খেলোয়াড় পুরস্কার তুলে দেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী হানিফ সওদাগর।
দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় খেলায়
দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ২ – ০ গোলে (গোলদাতা মোঃ সাহেদ ও মোঃ সিয়াম) পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়কে
খেলা শেষে সেরা খেলোয়াড় মোঃ হারুনুর রশীদের হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মামুনুল ইসলাম হুমায়ন।
বিকালে অনুষ্ঠিত দিনের শেষ খেলায় মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ৪ – ১ গোলে হাজী আবদুল আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে (বিজয়ী দলের মোঃ আরিফ ২টি, মোঃ সাকিব ও ইয়াসিন আয়ান ১টি করে ও বিজিত দলের আকায়িদ ১টি )।
ম্যান অব দ্যা ম্যাচ মাইজপাড়া স্কুলের মোঃ সাকিব এর হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির সদস্য ও সাবেক ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com