মানব সময় ক্রীড়া ডেস্ক :
২৫ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার (২৫ আগষ্ট)৪ টি ম্যাচ সম্পন্ন হয়েছে।
এতে সকালে প্রথম ম্যাচে জয় পেয়েছে হোসেন আহাম্মদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ,
জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় হোসেন আহাম্মদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ ১- ০ গোলে (গোলদাতা রবিউল হাসান রাব্বি) আলকরন নুর আহমদ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ হোসেন আহাম্মদ স্কুলের রবিউল হাসান রাব্বির হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম আবদুল ফয়েজ।
সকালে দিনের অনুষ্ঠিত ২য় খেলায় রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ১ - ০ গোলে (গোলদাতা মোঃ সাজ্জাদ হাসান) চর চাক্তাই সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে জয়ী দলের মোঃ সাজ্জাদ হাসান এর হাতে সেরা খেলোয়াড় পুরস্কার তুলে দেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী হানিফ সওদাগর।
দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় খেলায়
দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ২ - ০ গোলে (গোলদাতা মোঃ সাহেদ ও মোঃ সিয়াম) পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়কে
খেলা শেষে সেরা খেলোয়াড় মোঃ হারুনুর রশীদের হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মামুনুল ইসলাম হুমায়ন।
বিকালে অনুষ্ঠিত দিনের শেষ খেলায় মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ৪ - ১ গোলে হাজী আবদুল আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে (বিজয়ী দলের মোঃ আরিফ ২টি, মোঃ সাকিব ও ইয়াসিন আয়ান ১টি করে ও বিজিত দলের আকায়িদ ১টি )।
ম্যান অব দ্যা ম্যাচ মাইজপাড়া স্কুলের মোঃ সাকিব এর হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির সদস্য ও সাবেক ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy