সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল পাগলি বউ তুমি আমার অনুভবের এক ফোঁটা চাহুনিতে শত কাব্যের উপসংহার-মো. রফিকুল ইসলাম টুটুল শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন এম নজরুল ইসলাম খান দক্ষ সংগঠক এর সম্মাননা ক্রেস্ট পেলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ইপিজেড থানার সহ-সভাপতি মো: আক্তার হোসেন : মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন, বাংলাদেশ’র উদ্যোগে আলামিন নামে একজন মৃত ব্যাক্তির লাশ চট্টগ্রাম থেকে যশোর পাঠানো হয় : বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম’র দাতা সদস্য হলেন এশিয়া ট্রেডার্স’র স্বত্বাধিকারী মো: মিজানুর রহমান স্মৃতির পাতায় মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ রাউজানে কেয়া’র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা-উৎকর্ষের স্বীকৃতি ও সংবর্ধনা : সরকার আসে যায় বদলায় না ভাগ্য:মেঘনার তীরের তজুমদ্দিনে চরবাসী মানুষের জীবন – এম এ হান্নান

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০.০০ এএম
  • ২ বার পঠিত

মানব সময় ডেস্ক :
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের ইপিজেডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাতে বিএনপির দলীয় কার্যালয়ে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৪৮ নম্বর সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. রায়হান সাদ্দাম রানা, মো. মনজুর আলম ও আব্দুল মুবিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ৪৮ নম্বর সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াছ সিকদার, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সাব্বির, মো. মানিক হোসেন, আল আমিন, মো. জোবায়ের, ইকবাল হোসেন সুমন, নাঈম উদ্দিন বাপ্পি ও আসাদুজ্জামান আসিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com