শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

তজুমদ্দিনে জমিজমা নিয়ে বিরোধের জেরে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুবরণ, লাশ থানায়

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২.৫৪ পিএম
  • ৮৯ বার পঠিত

এম এ হান্নান, তজুমদ্দিন প্রতিনিধি :
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলিপুর এলাকায় জমিজমা নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদ্দি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম মৃত নসু মিয়ার ছেলে। অপর পক্ষের আবু জাফর (৫৫), মৃত আজগর আলীর ছেলে ও তাদের স্বজনদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, তর্ক-বিতর্ক ও হাতাহাতির একপর্যায়ে নুর ইসলাম অসুস্থ হয়ে পড়লে তার ভাই, স্ত্রী ও সন্তান তাকে বাড়িতে নিয়ে যান। পরে তিনি মারা যান। তবে তার শরীরে কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, নিহতের স্ত্রী অলুফা বেগম বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন। মৃত্যুর কারন নিশ্চিত হওয়ার জন্য ও আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য লাশ হেফাজতে নিয়ে পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com