সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

চরফ্যাশনে চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ, তদন্ত শুরু পুলিশের

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩.২৯ পিএম
  • ৩৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা):
চরফ্যাশনের ৫ নং ওয়ার্ডের জলিল ও শরীফ গংদের বিরুদ্ধে আইজিপির কাছে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন আতিকুর রহমান শিবলু নামের এক ব্যক্তি। এ ঘটনায় তদন্তে নেমেছেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান। অভিযোগে বলা হয়, জলিল ও শরীফ গং দীর্ঘদিন ধরে এওয়াজপুর ও পশ্চিম এওয়াজপুর গ্রামে সন্ত্রাসী কার্যক্রম ও ত্রাসের রাজত্ব কায়েম করছে। এদের অত্যাচারে ব্যবসায়ী ও সাধারণ মানুষ অতিষ্ঠ। চাঁদার দাবিতে অপমান অপদস্ত করছেন ব্যবসায়ীদের। সাধারণ মানুষও তাদের হাত থেকে রেহাই পান না। এদের ভয়ে সাধারণ মানুষ আতঙ্ক এবং ভয়ে দিন কাটাচ্ছেন।
অভিযোগে আরও বলা হয়, এওয়াজপুরের কাদির মাঝির ছেলে ছালাম জলিল ও শরীফ রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করে আসছেন। চাঁদার টাকা না দিলে মারধর, হামলা ও অপমান অপদস্ত করছেন। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন ৫-৭ জন উশৃংখল তরুণ। জলিল এওয়াজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সেক্রেটারি বলে নিজকে দাবি করেন। তার ভাই শরীফও বেপরোয়া। এদের চাঁদাবাজি ছাড়া নির্দিষ্ট কোনো পেশা নেই। জলিল ও শরীফের সহযোগী ক্যাডাররা হলো- এওয়াজপুর ওয়ার্ডের জনৈক খালেকের ছেলে রিয়াদ, সালাম রাড়ির ছেলে জুয়েল, রায়হান মাতব্বর, জনৈক শাজাহানের ছেলে আকাশ, মালেক আহনের ছেলে ইসমাইল হোসাইন সম্রাট এবং রফিক মিস্তীর ছেলে ইমাম হোসাইন ইমন।
এলাকাবাসী জানান, ইতোমধ্যে জলিলের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। ওই কলরেকর্ডে জলিল পশ্চিম এওয়াজপুরের আতিকুর রহমান শিবলুকে হত্যার হুমকি দিচ্ছিলেন। কলরেকর্ডে জলিলকে বলতে শোনা যায়, শিবলুকে হত্যার জন্য উপর মহলের নির্দেশ রয়েছে। হত্যা করতে পারলে পুরস্কার আছে।
এলাকাবাসী বলছেন, জলিল ও শরীফ অত্যন্ত বেপরোয়া। ওরা যে কোনো সময় যে কাউকে খুন করতে পারে।
জলিল এবং শরীফ তাদের ফেসবুক আইডির মাধ্যমে হুমকি দিয়ে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি করছেন। টাকা না দিলে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে নানাভাবে হয়রানি করেন। গত ২৫ মে জলিল-শরীফ তাদের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন এলাকার আলহাজ আবুল কালাম মাস্টারের ছেলে নুরউল্যাহকে নিয়ে। ওই স্ট্যাটাসে নুরুল্লাহর নামে বিভিন্ন আপত্তিজনক ও মানহানিকর কথা লিখেন।
এলাকার হুমায়ুন পন্ডিত নামের এক ব্যক্তির নামে তার ছবি দিয়ে মানহানিকর বক্তব্য প্রচার করে গত ২২ মে জলিল ও শরীফের ফেসবুক আইডি থেকে। তাছাড়া, বিভিন্ন ব্যক্তিকে আক্রমণ ও হুমকি দিয়ে জলিল-শরীফ বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডিতে প্রচার করেন।
চরফ্যাশনের সাংবাদিক এম আবু সিদ্দিক ও সাংবাদিক জামাল মোল্লাকে নিয়ে জলিল ও শরীফ তাদের ফেসবুকে উস্কানি ও মানহানিকর স্ট্যাটাস দেন।
২০২৫ সালের ১৩ জুন দুপুর ২ টার দিকে জলিল-শরীফের নেতৃত্বে এলাকার ৬-৭ জন তরুণ অতর্কিতভাবে আতিকুর রহমান শিবলু ও আরশাদুল আলম নোবেলের উপর হামলা চালান। এতে শিবলু ও নোবেল মারাত্মক আহত হন। আহত দুজনের বক্তব্য হচ্ছে, দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে জলিল-শরীফ চাঁদা দাবি করে আসছেন। আতিকুর রহমান শিবলু গত ৫ মে আইজিপির কাছে অভিযোগ করলে তদন্তের ভার আসে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসানের উপর। সহকারী পুলিশ সুপার আজ২৪ জুলাই তদন্ত কার্যক্রম শুরু করেন।
আতিকুর রহমান শিবলু জানান, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান তার কার্যালয়ে আমাকে ডেকে আমার বক্তব্য শুনেছেন। আমি তাকে বিস্তারিত জানিয়েছি। আমি আশংকা করছি অভিযুক্তরা আমার যে কোনও ক্ষতি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com