রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

স্বামী আতিকুর রহমান’র সাফল্যে আনন্দিত গর্বিত হন কবি ও লেখক কাজী শামীমা রুবী

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ২.৩৫ পিএম
  • ১১০ বার পঠিত

মানব সময় ডেস্ক :
জীবন সুন্দর, আর সে সৌন্দর্য আরও বেশি প্রজ্জ্বলিত, বেগবান ও আনন্দদায়ক হয় যদি সম্মুখে এগিয়ে চলতে জীবনসঙ্গীর আন্তরিকতা ও ভালোবাসা থাকে দৃঢ় ও অটুট। ভালো জীবনসঙ্গী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আর সেই জীবনসঙ্গী যদি হন একজন গুণী, আন্তরিক, মানবিক, পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ মানুষ, তাহলে জীবনের প্রতিটি অর্জন হয়ে ওঠে আরও অর্থবহ।
এমনই এক গর্বের ও আনন্দের মুহূর্তের কথা জানিয়েছেন শিক্ষক, চিত্রশিল্পী, লেখক, সম্পাদক ও সংগঠক কাজী শামীমা রুবী।
সম্প্রতি একটি ম্যারাথনে অংশগ্রহণ করে সফলভাবে পদক অর্জন করেন তাঁর স্বামী আতিকুর রহমান। পেশায় তিনি একজন দক্ষ, বিচক্ষণ ও দূরদর্শী প্রকৌশলী। তিনি একাধিক গুণের অধিকারী। ফটোগ্রাফি তাঁর নেশা। অবসরে গিটার ও গান নিয়ে কাটে তাঁর সময়। ওয়ালটন ফটোগ্রাফি প্রতিযোগিতায় তিনি ২০২২ সালে প্রথম স্থান অধিকার করে প্রথম পুরস্কার অর্জন করেন। এবার ম্যারাথনে অংশগ্রহণ করে তিনি সফলভাবে পদক অর্জন করেন।
এই সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বহুগুণসম্পন্ন কাজী শামীমা রুবী বলেন, স্বামীর অর্জিত ম্যারাথন মেডেল হাতে নেওয়ার মুহূর্তটি ছিল তাঁর জীবনের অন্যতম আনন্দের ও গর্বের সময়। যান্ত্রিক জীবনের কর্মব্যস্ততার মাঝে মনোবল, পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিবেদনের ফল হিসেবেই এই অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একজন জীবনসঙ্গীর সাফল্য অন্যজনের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। স্বামীর এই অর্জন তাঁকে যেমন আনন্দিত করেছে, তেমনি ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রেরণাও জুগিয়েছে।
আবেগঘন কণ্ঠে তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ যেন তাঁর স্বামী আতিকুর রহমানকে জীবনের প্রতিটি কাজে সফলতা দান করেন এবং তাঁকে সবসময় সুস্থ, সুন্দর ও ভালো রাখেন। তিনি আরও বলেন, তাঁদের একমাত্র কন্যা তার বাবার এই স্বীকৃতিতে আনন্দে আপ্লুত। এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও তাঁর স্বামী দেশের জন্য ও নিজের উন্নয়নের জন্য এমন সাফল্য অর্জন করে যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com