মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

মহেশখালীর হোয়ানকের বগাচতর এলাকায় অবৈধ ভাবে নির্মানাধীন এরশাদ গং এর চিংড়ী ঘেরে উচ্ছেৎ অভিযান বনবিভাগের, ৫০ রাউন্ড ফাকা গুলি বর্ষণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ২.৫৩ পিএম
  • ৩২৬ বার পঠিত

 

 

মোহাম্মদ শাহাবউদ্দীন,মহেশখালী 

মহেশখালী উপজেলার হোয়ানকের পানির ছড়ার পশ্চিমে অমবশ্যাখালীর বগাচরত এলাকায় সরকারি প্যারাবনের  বাইন গাছ কেটে শত বছরের পুরানো খালসহ কয়েক’শ একর সরকারি জায়গা দখল করে ঘের নির্মাণ করে।  উক্ত ঘেরটি  কেটে দিতে বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমানের নেতৃত্বে   গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলী ও মহেশথালী রেঞ্জ কর্মকর্তা জুলফিকার জয় বন বিভাগের একটি বিশাল টিম অভিযান চালায়।নির্মানাধীন ঘেরটির অপসারন করতে বন বিভাগের শতাধিক সদস্য   বিভিন্ন দলে ভাগ হয়ে একাধিক অংশের বাধঁ কেটে দেয়। এ সময় দস্যুদের ছত্রবঙ্গ করতে বন কর্মীরা ৫০ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে।

গত ২৪ মার্চ  দিন ব্যাপী ও রাত ৮টা পর্যন্ত প্যারাবন কেটে নির্মান করা ঘেরটিতে অভিযান চালায় বন বিভাগ।
অথচ প্যারাবনের নিধনযজ্ঞ পরিদর্শন করা কালে ঘটনাস্থলে জড়িত ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার ইন্দনে জনৈক এরশাদ গং ঘেরটি নির্মাণ করে।স্থানীয়রা জানান শত শত শ্রমিক ও স্কেভেটর  দিয়ে প্যারাবনের কয়েক হাজার বাইন কেটে শত বছরের পুরানো খালসহ কয়েশ একর জায়গা দখল করে চিংড়ি ঘের ও লবণ মাট করেন ভূমিদস্যুরা। এ বিষয়ে অভিযুক্ত এরশাদেরর সাথে যোগাযোগ তাকে পাওয়া যায় নি। মোটো ফোনেও সংযোগ পাওয়া যায়নি।গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলী ও মহেশখালী রেঞ্জ কর্মকর্তা জুলফিকার আলী বলেন, জায়গাটি দূর্গম ও জনমানব শুন্য বন বিভাগের লোকজন বুঝে উঠার আগেই স্কেভেটর দিয়ে প্যারাবন কেটে চিংড়ী ঘের নির্মাণ শুরু করেন ভূমিদস্যরা। সম্প্রতি একবার উৎচেৎ অভিযান হলেও ২৪ মার্চ বিশাল দল ও সরাঞ্জামাদী নিয়ে অভিযান চালিয়ে উচ্ছেৎ অভিযান শুরু করি। এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় দস্যুদের ছত্রবঙ্গ করতে বন কর্মীরা প্রায় ৫০ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে বলেও জানান।কক্সবাজারের সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ জানান বন বিভাগের জমিতে অবৈধ ভাবে তৈরি এরশাদ গং এর চিংড়ী ও লবণ প্রজেক্টটে অভিযান চালিয়ে বাধঁ কেটে দিয়ে উচ্ছেৎ করা হয়। প্রায় ১০০ একর সরকারী জমি উদ্ধার করা হয়।ছবিঃ মহেশখালীঃ অবৈধ ভাবে বন বিভাগের সরকারী জমি ও বন দখল করে নির্মানাধীন ঘের কেটে দিচ্ছে বন বিভাগ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com