বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চট্টগ্রামে পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে স্বাস্থ্য সচিব বললেন ক্ষুদে ডাক্তারেরা একদিন যোগ্য ডাক্তার হয়ে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৬.১৫ পিএম
  • ৪৫৮ বার পঠিত

চট্টগ্রামে পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে স্বাস্থ্য সচিব
ক্ষুদে ডাক্তারেরা একদিন যোগ্য ডাক্তার হয়ে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিনিধি :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, জাতির পিতিার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দেশের মানুষকে বিভিন্ন ধরণের জঠিল রোগ থেকে রক্ষা করতে সরকার সর্বস্তরে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ক্ষুদে ডাক্তার কার্যক্রম প্রকল্প গ্রহণ করেছেন।
ক্ষুদে ডাক্তারেরা স্বাস্থ্য সেবা সম্পর্কে বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সচেতন করতে পারবে। আজকে যারা ক্ষুদে ডাক্তার তারা একদিন যোগ্য ডাক্তার হয়ে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর) উপলক্ষে চট্টগ্রাম নগরীর কাজির দেউরি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ে আয়োজিত ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে জেলা সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করেন।
তিনি বলেন, স্বাস্থ্য সচিব হিসেবে যোগদানের পর দেশে এক ডোজ ভ্যাকসিনও ছিলনা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বল্প সময়ের মধ্যে চীন, রাশিয়া, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে চুক্তি করেছি। এসব দেশ থেকে কোভ্যাক্স, অ্যাস্ট্রোজেনেকা, মর্ডানা, সিনোফার্মা ও ফাইজার টিকা এনে মানুষের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। প্রতি মাসে দুই থেকে আড়াই কোটি ডোজ টিকা আমরা পাচ্ছি। টিকা কার্যক্রমে পৃথিবীর সকল মহলে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরকে টিকার আওতায় নিয়ে এসেছি। সবাই ডাবল ডোজ টিকার আওতায় আসলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরিধানের কোন বিকল্প নেই।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হৃষিকেশ শীল, ফেনী জেলা সিভিল সার্জন ডা. রফিক-উস ছালেহীন, চাঁদপুর জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. গোলাম কাউসার, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি ও সহকারী থানা শিক্ষা অফিসার (কোতোয়ালী) লিপি গোপ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজির দেউরি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক তপতী চক্রবর্তী।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সম্পদ দে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা প্রবীর মিত্র, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী মাসুদ ও স্যানিটারী ইন্সপেক্টর টিটু কান্তি পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com