বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“পাহাড়ি কন্যা” আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিট থেকে একুশে টেলিভিশনেস সাত (৭)পর্বের ধারাবাহিক নাটকটি ঈদের আনন্দের সাথে উপভোগ করতে পারবেন দর্শকবৃন্দ : দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন প্রাইভেট এডুকেশন সোসাইটি’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন || চসিক মেয়র ডা শাহাদাত’র পক্ষে কোরবানি দাতাদের নিকট পলি ব্যাগ ও ব্লিচিং পাওডার হস্তান্তর করেন ৩৮নং ওয়ার্ড় বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন || ৩৮নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম এর পক্ষে এলাকার সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানান ৩৮নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম’র আহবায়ক মোহাম্মদ হোসেন (সাংবাদিক): আজকের মানব সময় ঈদুল আযহা বিশেষ সংখ্যা সাহিত্যে প্রকাশিত হলো কবি ও লেখক আসাদুজ্জামান খান মুকুল’র লেখা “আত্মত্যাগের ঈদ” লেখাটি পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশে ও বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ঢাকা বিমানবন্দরে কর্মরত পাবনা জেলার বেড়া উপজেলার সূর্য সন্তান মো. রফিকুল ইসলাম (টুটুল) || ইপিজেড থানা ৩৯নং ওয়ার্ডের এলাকাবাসী দেশ ও দেশের বাহির প্রবাসীদের ঈদুল আযহা’র শুভেচ্ছা জানালেন ইপিজেড থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ || আজকের মানব সময় ঈদ বিশেষ সংখ্যা সাহিত্যে প্রকাশিত হলো কবি ও সাহিত্যিক আবদুল হাকিম এর লেখা “স্বাস্থ্য” নিয়ে কবিতা শুধু পশু জবাই নয় আত্মত্যাগের সাধনায় হোক কোরবানি–ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী (সমাজসেবক ও মানবাধিকার কর্মী) ||

*র‌্যাব-৭ এর অভিযানে ফেনী সদর এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী পৃথক ০৩ টি মোবাইল কোর্ট পরিচালনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৩.১১ পিএম
  • ৪৪৬ বার পঠিত

র‌্যাব-৭ এর অভিযানে ফেনী সদর এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী পৃথক ০৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫,৩৫,০০০ টাকা জরিমানা।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, ফেনী সদর এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নকল, মেয়াদোর্ত্তীণ ও অনুমোদনবিহীন বিদেশী ও সরকারী (অবিক্রয়যোগ্য) ঔষধ বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে মজুদ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ ১০৩০ ঘটিকা হতে ১৪৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৭, চট্টগ্রামের তিনটি আভিযানিক দল বর্ণিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১। টাউন ফার্মেসী, ফেনী সদর, ২। নেহা ড্রাগ হাউজ, দেওয়ানহাট; ৩। শতমূল বনজী চিকিৎসালয়, দেওয়ানহাট, ৪। নোবেল মেডিকেল হল, জুবিলী রোড, ৫। ফাতেমা ফার্মেসী এন্ড সার্জিক্যাল, পাঁচলাইশ, ৬। গাজী ফার্মেসী এন্ড সার্জিক্যাল, পাঁচলাইশ, ৭। রাবেয়া ফার্মেসী, পাঁচলাইশ, ৮। এফ এস ফার্মসেী, ৯। ইদ্রিস ফার্মেসী, ১০। মেসার্স যমুনা ফার্মেসী, ১১। আজগর শাহ্ ফার্মেসী, ১২। মেসার্স শাহ্ আমানত ফার্মেসীকে সর্বমোট ৫,৩৫,০০০ টাকা জরিমানা করা হয়।

৩। পরবর্তীতে উক্ত ফার্মেসী তল্লাশী করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অনুমোদন বিহীন ঔষধ ধ্বংস করা হয়।

৪। জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com