রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল আটকসহ ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ২.১৬ পিএম
  • ১১৬ বার পঠিত

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল ও দোকান মালিকদের আটক করেন। পরে আটক ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা ও অবৈধ জাল নৌবাহিনীর সদস্যদের জিম্মায় দেয়া হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টায় শশীগঞ্জ মধ্য বাজারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, মৎস্য দপ্তর ও পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫টি জালের দোকান থেকে ৬লক্ষ ৫০ হাজার ৫৫০ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। এ সময় অভিযানকারী দল ৫ দোকানের মালিকদের আটক করেন। আটক জালের বর্তমান বাজার মূল্য ৩৯লক্ষ ৫৯ হাজার ৫০টাকা বলে জানা মৎস্য অফিস সুত্রে জানা গেছে। পরে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শুভ দেবনাথ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নিষিদ্ধ কারেন্টজাল রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে মামুন ষ্টোরকে ৫হাজার, অঞ্জয় ষ্টোরকে ৩ হাজার, তানিয়া ষ্টোরকে ৫হাজার, বিপ্লব ষ্টোরকে ৫ হাজার ও ফরিদ ষ্টোরকে ৫হাজার মোট ২৩ হাজার টাকার আর্থিক জরিমানার রায় প্রদান করেন। পরে প্রত্যেকে জরিমানার টাকা প্রদান করে ছাড়া পান। আটক অবৈধ জাল নৌবাহিনীর সদস্যদের জিম্মায় দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট সাফ ওয়ান, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, সামদ্রিক সৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, লালমোহনের সামদ্রিক কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ পুলিশের প্রতিনিধি।
জানতে উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ বলে, মৎস্য সম্পদ রক্ষার জন্য উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, মৎস্যদপ্তর ও পুলিশের সমন্বয়ে শশীগঞ্জ মধ্য বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল ও দোকান মালিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ দোকান মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। আটক জাল নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com