সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২.১১ পিএম
  • ২০৮ বার পঠিত

মানব সময় ডেস্ক :
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দরা সংগঠনে একটি বর্ষ পঞ্জিকা তুলে দেন জেলা প্রশাসকে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাউজান উপজেলা নির্বাহি অফিসার কার্য্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার (ভুমি) অংছিং মারমা, রাউজান প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা এম বেলাল উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, বর্তমান সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি হাবিবুর রহমান, সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সিনিয়র সদস্য আরফাত হোসাইন প্রমুখ। এসময় বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে রাউজান সৌভাগ্যের অধিকারী ও সমৃদ্ধ উপজেলা । এ উপজেলার প্রাকৃতিক পরিবেশ, সাহিত্য-সংস্কৃতি ও সম্ভাবনার চিত্র সমূহ লেখনীর মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা রাখতে পারে। তিনি রাউজান প্রেসক্লাবের অগ্রগতি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com