রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৩.২৯ পিএম
  • ১১৯ বার পঠিত

এম এ হান্নান, তজুমদ্দিন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তজুমদ্দিন উপজেলা আহবায়ক ও সদস্য সচিব এর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন করে অপপ্রচার করার প্রতিবাদে তজুমদ্দিনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি।
মঙ্গলবার(২৮ জানুয়ারী) বিকালে তজুমদ্দিন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন, একটি পক্ষ দীর্ঘদিন যাবত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভোলা-০৩ আসনের ০৬ বারের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী আলহাজ¦ মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম কে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার অংশহিসেবে তজুমদ্দিন ও লালমোহনে হাফিজ সাহেবের একান্ত বিশ্বস্ত নেতাকর্মীদের নামে বিভ্রান্তি ছড়ানো অব্যাহত রয়েছে।
তজুমদ্দিন উপজেলা চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও তজুমদ্দিন রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ মনির হোসাইন ওরফে কিশোর মনির গত ২৭ জানুয়ারী ঢাকা সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং ফেইসবুকে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু ও যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টুর নামে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ আনেন।
গত ২৩ জানুয়ারী কিশোর মনিরের নিজ ফেইসবুক আইডি থেকে লাইভের মাধ্যমে জানতে পারি চর জহিরউদ্দিনের একটি ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে দুলালের লোকেরা তাকে বাজার থেকে তুলে নিয়ে মারপিট করে। লাইভে সে বলেন, যারা তাকে মেরেছে তারা আওয়ামী লীগ করতো। তাদের অনেককে মনির চিনতে পেরেছে। তখন তারা নাকি বলেছিলো বিএনপির নেতাদের হুকুমে তাকে সায়েস্তা করা হইতেছে।
আমরা ফেইসবুকে লাইভ দেখে হামলাকারীদের ব্যাপারে মনিরের কাছে খোজখবর নিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। পুলিশ মনিরকে মামলা দিতে বলিলেও সে বাদী হতে রাজী হয়নি। যারা আশ্রয়নের মালামাল নিয়েছে হাফিজ সাহেবের নির্দেশে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরেও মনির চিকিৎসার নামে ঢাকায় গিয়ে ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করেন। সংবাদ সম্মেলনে আরো বলেন, আমরা বিভিন্ন ভিডিও ছবি ও ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারি, মনির হোসাইন একসময় ছাত্রশিবির করতো। তার কার্যকলাপে অসন্তষ্ট হয়ে শিবির তাকে বহিস্কার করে। পরে মনির আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি শাওনকে ফুলের মালা পড়িয়ে চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক পদে চাকুরী নেন।
মনির হোসেন একজনের অপরাধ অন্যজনের ঘারে চাপিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে অপ্রীতিকর ঘটনার স্বীকার হয়ে এই দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টায় লিপ্ত হয়। তজুমদ্দিন উপজেলা বিএনপির পক্ষ থেকে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com