সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

লোহাগাড়ায় জোয়া খেলাকে কেন্দ্র করে বন্দুর হাতে বন্দু খুন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১২.১৮ পিএম
  • ১৮৭ বার পঠিত

কামরুল ইসলাম
চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান ইউনিয়নে রাবার ড্যাম এলাকার রসুলাবাদ পাড়ায় অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় একজন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল আনুমানিক ১০ টায় এ ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম মোঃ জাহেদুল ইসলাম (১৮)। তিনি কলাউজান ইউনিয়নের রসুলাবাদ পাড়ার কোরবার আলী’র পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান।
সূত্রে জানা গেছে, উপজেলা কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম এলাকার মোবাইলযোগে চলিত অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে মরধরের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে জাহেদুল ইসলাম’কে গলা টিপে হত্যা করেছে সতীর্থরা।
এ প্রসঙ্গে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, উল্লেখিত এলাকায় অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে ঘটিত মারধরের ঘটনায় এক জন নিহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত ঘটনার সহিত জড়িত সন্দেহে ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। তদন্তের স্বার্থে তিনি তাদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেছেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com