শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

তজুমদ্দিনে ইরি-বোরো ধানের স্কীম নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি নেতার সংঘর্ষে আহত ২ জন

  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১.২১ পিএম
  • ১৯৫ বার পঠিত

এম এ হান্নান,তজুমদ্দিন প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে আওয়ামিলীগের নেতা কর্তৃক দখলকৃত জমি পুনরুদ্ধার করতে গিয়ে মারামারির ঘটনায় ২ জন আহত হয়েছে। গতকাল বিকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের আক্তারুজ্জামান হাওলাদার বাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা গেছে, শম্ভুপুর ৩ নং ওয়ার্ডের বিএনপি নেতা হান্নান হাওলাদার এর অধিনে গোলকপুর গ্রামের ইরি-বোরো ধানের একটি স্কীম ছিল। ২০১০ সালে শম্ভুপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ পাটোয়ারী তাহা জোরপূর্বক দখল করে নেন। ক্ষমতার পট পরিবর্তনের পর হান্নান হাওলাদার স্কীমের দখল ছেড়ে দেয়ার জন্য হাবিবুল্লাহ পাটওয়ারীকে অনুরোধ করেন। কিন্তু তিনি স্কীম না ছেড়ে দিয়ে কাজ শুরু করেন। এসময় হান্নান হাওলাদারের ভাই উপজেলা কৃষক দলের যুগ্ন সম্পাদক জুলফিকার আলী বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। এরপর হাবিবুল্লাহ পাটোয়ারী বাড়িতে গিয়ে তার ছেলে দেবীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রলীগ সভাপতি মোঃ রবিন সহ লোকজন ডেকে এনে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় ধারালো ছুরির আঘাতে জুলফিকার আলীর ছেলে ছাত্রদল নেতা মোহাব্বত আলী (২৫) মারাত্মক জখম হয়। পরে তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হাবিবুল্লাহ পাটোয়ারীও হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় বাসিন্দা মোঃ সুমন জানান, আওয়ামী লীগের নেতা হাবিবুল্লাহ পাটোয়ারী প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি ও লুটপাট করেছে এবং তার ছেলে রবিন দেশীয় অস্ত্র হাতে নিয়ে ফেসবুকে ছবি আপলোড করে ত্রাসের সৃষ্টি করেছে। তজুমদ্দিন থানা ডিউটি অফিসার জানিয়েছেন, এ ঘটনায় জুলফিকার আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এস আই আবু বকর সিদ্দিককে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com