সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়ান: পতেঙ্গা থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৩.৪২ পিএম
  • ১২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম :
শুক্রবার বিকেলে কাঠগড় মোড়ে ভারতীয় আগ্রাসন ও দূতাবাস হামলা – জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে
পতেঙ্গা থানা বিএনপি-যুবদল, ছাত্রদল – স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল – কৃষক দল, মৎস্যজীবী দল- তাঁতীদল ও জাসাস নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল সম্পন্ন।
থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোঃ মুজিবুল হক কোং, সাবেক কমিশনার মোঃ ইসমাইল,নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট শ্রমিক নেতা ও বিএনপি সহ-সভাপতি মোঃ আবু জাফর, মোঃ সোলায়মান, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, মোঃ হারুন কোম্পানি, মোঃ লোকমান কন্ট্রা:, সরোয়ার কামাল,৪০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনজুর কাদের, গিয়াস উদ্দিন, আঃ হাকিম, স্বেচ্ছাসেবক দল নেতা আঃ মালেক ফারুকী,যুবদলের মোঃ ইকবাল,লিমন সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ভারতীয়দের সাথে হাত মিলিয়ে দেশীয় লুটপাট ও দূর্নীতিবাজরা আবারো নতুন রুপে দেশ ধ্বংস করে অন্য বাংলাদেশ গড়ার অপচেষ্টা চালাচ্ছে। তাদের চিরতরে বিদায় করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা প্রাণপণ চেষ্টা করার দৃঢ়ভাবে ঘোষণা করেন।
বিক্ষোভ সমাবেশ শেষে কাঠগড় বাজার মোড় থেকে শুরু হয়ে জিইএম গেট, ইন্টার্নকেবলস গেট, স্টিল মিল বাজার হয়ে কেইপিজেডস্থ শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com