শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

তজুমদ্দিনে জেলের আর্থিক জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ২.৫০ পিএম
  • ২১৪ বার পঠিত

এম এ হান্নান, তজুমুদ্দিন প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিনের মেঘনায় মা ইলিশ প্রজনন রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় ৯জেলে, ২৫ হাজার মিটার জাল ও ৩টি নৌকা আটক করেন। পরে আটক জাল শশীগঞ্জ সুইজঘাটে আগুনে পুড়ে ধ্বংস করা হয়, নৌকা মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে। অপ্রাপ্ত বয়সের দুই জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় হয়ে হয়েছে।  
মৎস্য অফিস সুত্রে জানা যায়, বরিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসার আমির হোসেনের নেতৃত্বে মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিনসহ মৎস্য অফিসের একটি টিম তজুমদ্দিন থানা পুলিশের সহযোগীতায় মেঘনা নদীর বিভিন্ন এলাকায় মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করেন। এ সময় ৯ জেলে, ২৫ মিটার জাল ও তিনটি নৌকা আটক করা হয়। আটক জেলেরা হলেন, আমজাদ (২৬), মোঃ ফরিদ (২৫), শরীফ (২১), মোঃ হোসেন (৩৮), মোঃ ফরিদ (৩৫), মোঃ আলাউদ্দিন (২৬), সোহেল (২২)। আটক জেলের মধ্যে ৭জনকে মোবাইল কোর্টের মাধ্যমে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শুভ দেবনাথ ২০ আর্থিক জরিমানার রায় প্রদান করেন। দুইজন সুফিয়ান ও ফয়সাল অপ্রাপ্ত বয়সের হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের নিকট ছেড়ে দেন। আটক জাল শশীগঞ্জ সুইজঘাটে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। উল্লেখ্য, তজুমদ্দিনের মেঘনায় গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২দিন মা ইলিশের প্রজনন রক্ষার অভিযান চলমান রয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশসহ সকল ধরনের মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com