বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন মেজর হাফিজ :

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১০.৩৮ এএম
  • ১৬৬ বার পঠিত

এম এ হান্নান, তজুমদ্দিন প্রতিনিধি :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, জনগন মনে করে ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয় বারের মত এই দেশটা স্বাধীন হয়েছে। আমরা নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করবো। আমরা কোনো দেশের গোলাম হয়ে থাকতে রাজি না। অপকর্ম করার জন্য রাজনীতি করি না। বিএনপি ভদ্রলোকের দল। কারো অপরাধের দায় বিএনপি নেবে না। আমরা মনে করি দলমত নির্বিশেষে এখানে মানুষ মিলেমিশে বসবাস করবে। অতীতের তুলনায় তজুমদ্দিন লালমোহন শান্তির নীড়ে পরিণত হবে।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং কালে মেজর হাফিজ এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার, যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন পাটোয়ারী,
চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সভাপতি মহিউদ্দিন জুলফিকার, সোনাপুর ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ ফিরোজ শিকদার, জাকির হোসেন মনু, চাচড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব, উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, সদস্য সচিব শাজাহান, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক রুহুল আমিন খোকন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com