শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করায় কিশোরীকে ধর্ষণ, মূল অভিযুক্ত রবিউল প্রকাশ কালু এসআরবি-৭, চট্টগ্রাম এর জালে আটক “দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন।

পতেঙ্গা বিমানবন্দর এলাকায় মধু আলমগীর ও মুসলিমাবাদ‌ থেকে নূর উদ্দীন কে আটক

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ২.৩৭ পিএম
  • ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম :
নগরীর দক্ষিণ পতেঙ্গার আলোচিত আওয়ামী লীগ নেতা মধু আলমগীর (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার (২০ অক্টোবর) গভীর রাতে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলমগীর স্থানীয়ভাবে মধু আলমগীর হিসেবে পরিচিত। তিনি পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি বন্দর) শাকিলা সুলতানা জানান, গত ৫ আগস্ট শিক্ষার্থীদের উপর হামলা, পতেঙ্গা মডেল থানায় অগ্নিসংযোগ, অস্ত্র-গুলি লুটপাট ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার অন্যতম আসামি মধু আলমগীরকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। এছাড়া ও মধু আলমগীরের বিরুদ্ধে নগরীর বন্দরটিলাস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিশাল অঙ্কের অর্থ ঋণ খেলাপীর অভিযোগ ও রয়েছে। যা বিগত জাতীয় নির্বাচনের পূর্বে পরিশোধ করার কথা ছিল। দলীয় সূত্রে জানা গেছে তিনি বিগত কাউন্সিলর নির্বাচন পর থেকে চট্টগ্রাম -১১ এর সাবেক সাংসদ এম এ লতিফ অনুসারী হিসেবে পরিচিত।এদিকে পতেঙ্গা মডেল থানার অভিযানে ২ বছরের সাজা আসামি :মোঃ নুরউদ্দিন (৩০)-কে মুসলিমাবাদ এলাকায় থেকে গ্রেফতার। তার বিরুদ্ধে সিআর- ১৩৪/১৬, ধারা- ৪০৮ পেনাল কোড সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ২ বছরের কারাদণ্ডাদেশ আদেশ রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
উভয় আসমীকে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে আদালত সূত্র জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com