সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

বেনাপোল যানজট নিরসনে পোর্ট থানার নবাগত ওসি ও সার্জেন্টের ঝটিকা অভিযান

  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১.২৪ পিএম
  • ২২১ বার পঠিত

মোঃ সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ- বেনাপোলে যানজট নিরসনে পোর্ট থানা অন্তগত বেনাপোল আন্তর্জাতিক স্থল বন্দর থেকে শুরু করে বেনাপোল লোকাল বাস স্টান্ড পযর্ন্ত বাস,ট্রাকের দীর্ঘ যানজট একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
যানজটের কারণে প্রতিনিয়ত অসহনীয় দুর্ভোগ পােহাতে হচ্ছে সাধারণ পথচারী থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে ঘণ্টার পর ঘণ্টা সময় অপচয় করতে হচ্ছে।
বেনাপোল আন্তর্জাতিক স্থল বন্দর একটি ব্যস্ততম এলাকা বিশেষ করে বেনাপোলের বিভিন্ন ব‍্যবসায়ীক প্রতিষ্ঠান, ব‍্যাংক, বিজিবি হেড কোয়ার্টার,কাষ্টম হাউজ, শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিনিয়ত যানজট লেগেই আছে।
তাছাড়া দৈনন্দিন কাজেকর্মে সাধারণ জনগন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ভারতগামী রােগী বহনকারী এমবুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি গন্তব্যে পৌছাতে অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে। এতে করে জীবননাশেরও সম্ভবনা থাকে। কিন্তু এ অবস্থা নিরসনে কোনাে উদ্যোগ ইতিপূর্বে লক্ষ করা যায় নি।
(৭ ই অক্টোবর সোমবার) সকাল ১১ টার সময়, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়ার নেতৃত্বে ট্রাফিক ইন্সেপেক্টর কবির হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজওয়ান হোসেন আকাশ, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি, সহ সভাপতি মশিউর রহমান, বেনাপোল স্থল বন্দর হ‍্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী,পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কে সঙ্গে নিয়ে বেনাপোল বর্ডার থেকে বেনাপোল বাজার পযর্ন্ত অভিযান শুরু করেন।
বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ বলেন,বেনাপোল হাইওরে রোডে অবৈধ ভাবে যে সকল ট্রাক পার্কিং করে রেখেছিলো তার অপরাধে কয়েকটি ট্রাকে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয় এবং পরবর্তীকালে পার্কিং না করার জন‍্য কঠোর ভাবে হুশিয়ারি করে দেন। এই নবগত অফিসার ইনচার্জ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com