শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

আজকের মানব সাহিত্যে প্রকাশিত হলো ইভা আলমাস এর লেখা কবিতা “কুয়াশা রোদ্দুর”

  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬.২৪ এএম
  • ২৪৫ বার পঠিত

মানব সময় সাহিত্য :

হিম শীতল শয্যা তোমার
উবু হয়ে বসে থাকো অহো ক্ষণ
বাস্তুভিটার অংশবিশেষে পেতেছো খাট
বুঝি ঐ টুকুই তোমার পৃথিবী
জন্মজন্মান্তরের অস্তিত্ব!
ভোরের কুয়াশা-মাখা রোদে
ঠান্ডা হাওয়ার মিঠেকড়া অনুভব
হাতের মুঠোয় প্রিয়জনের উষ্ণতায়
ওমের আহ্লাদ জড়ানো, অথচ
ঘাসের আঙিনায় লুকিয়েছো মুখ
মর্চে-পড়া নির্জনতায়!
শীতের শয্যা যদি হয় তোমার ঠিকানা
তাহলে মৃতদের কাতারে প্রথমেই তোমার নাম।
তোমার পৃথিবী নীরব, আকাশে বাতাসে প্রেতপুরীর বিলাপ
মাটি ফাটা বুক, শুকনো জলাশয়
কূট কুয়াশায় কেলী করে বন্ধ্যা মাঠ
তোমার আঙিনায় আগত সন্ধ্যারাত।
জেনে রেখো হে জীবন-
এমন ভূতুড়ে পথহীন অরণ্যেও
পথ খুঁজে নেবে কুয়াশা ভোর
রোদ উঠবে,পাখি গাইবে,
তোমার নতুন জন্ম হবে-
সহসা মুখ তুলে চাইবে তুমি
দু’চোখ ভরা তৃষ্ণার জল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com